Breaking News
 
Puja Permission Rules: অনুদানের টাকা যাবে কমিটির অ্যাকাউন্টেই! নয়া নিয়মে জটিলতায় কয়েক হাজার পুজো কমিটি IIT Bombay student suicide: জাতিবিদ্বেষী কটাক্ষের অভিযোগে ছাত্রের আত্মহত্যা! অভিযুক্ত অধ্যাপক সাসপেন্ড, ক্ষমা চাইল বম্বে আইআইটি Nawsad Siddique: ‘খাম’ প্রতীক নিয়ে টানাপোড়েন! বিকল্প ‘আলমারি’ পেয়েও হাই কোর্টে নওশাদদের আইএসএফ Bhangar News: বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, ভাঙড়ে উত্তপ্ত পরিস্থিতি! দু’পক্ষের সংঘর্ষে পুলিশও আক্রান্ত DYFI Inquilab Rally: বিজেপির বিরুদ্ধে ধারাবাহিক লড়াইয়ের ডাক! ‘ইনকিলাব’ সমাবেশে ব্রিটিশ শাসনের প্রসঙ্গ মীনাক্ষীদের Mithu Mukherjee Death: ‘স্বয়ংসিদ্ধা’ মিঠু মুখোপাধ্যায়ের জীবনাবসান! ক্যানসারের সঙ্গে লড়াই-এ হার মানলেন বর্ষীয়ান অভিনেত্রী

 

West Bengal

11 months ago

Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের

Jagadhatri Puja
Jagadhatri Puja

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ঐতিহ্যের চন্দননগরে এবার বড় স্বস্তি! জগদ্ধাত্রীর শোভাযাত্রার সময় আর বন্ধ থাকবে না বিদ্যুৎ পরিষেবা। সোমবার রবীন্দ্রভবনে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকে এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, জেলাশাসক মুক্তা আর্য-সহ পুর ও বিদ্যুৎ দপ্তরের পদস্থ আধিকারিকেরা।

বৈঠকে সিদ্ধান্ত হয়, এবার আর জগদ্ধাত্রীর শোভাযাত্রায় বিদ্যুৎ বন্ধ হবে না। প্রতি বছর শোভাযাত্রার দিন বেশ কিছুক্ষণের জন্য পরিষেবা বন্ধ থাকে। এবছর আর তা হবে না। কারণ, দু’বছর আগে এলাকায় আন্ডারগ্রাউন্ড কেবল বসানোর কাজ শুরু হয়েছিল। সেই কাজ শেষ হয়েছে। ফলে বিদ্যুৎ পরিষেবা নিরবচ্ছিন্নভাবে চালু রাখতে কোনও সমস্যা হবে না। এমনটাই জানান বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার মধুসূদন রায়।

মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, “চন্দননগরের জগদ্ধাত্রী শোভাযাত্রা শুধুমাত্র চন্দননগরের গর্ব নয়, গোটা বিশ্বের গর্ব। শোভাযাত্রা দেখতে আসা দর্শনার্থীদের জন্য এর আগে চন্দননগরে ভালো থাকার জায়গা ছিল না। বর্তমানে পর্যটন দপ্তরের মাধ্যমে কেএমডিএ পার্কে ভালো থাকার জায়গা করে দেওয়া হয়েছে, যার নাম রাখা হয়েছে আলো রিসর্ট। পাশাপাশি ১০৪ কোটি টাকা ব্যয়ে মাটির তলা দিয়ে বিদ্যুতের লাইন বসানোর কাজ প্রায় শেষের দিকে।” এ বছর পুজোর সপ্তমীর আগেই সম্ভবত মুখ্যমন্ত্রীর হাত ধরেই এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে জানান মন্ত্রী।

You might also like!