Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

3 months ago

KMC :পুরসভা বৈঠক ঘিরে রাজনৈতিক চর্চা, শুভেন্দুর সভায় আমন্ত্রিত একাধিক প্রাক্তন তৃণমূল নেতা

KMC
KMC

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  কলকাতা পুরসভায় শুরু হতে চলেছে বিশেষ সাফাই অভিযান ‘স্বচ্ছতাকে স্বাগত’। এই কর্মসূচির সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই অনুষ্ঠানকে ঘিরেই দেখা গেল এক ব্যতিক্রমী রাজনৈতিক সৌজন্যের ছবি।অনুষ্ঠানে তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট ও কংগ্রেস-সহ মহানগরের সমস্ত সদ্য প্রাক্তন কাউন্সিলরকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি শহরের সব বিজেপি ও তৃণমূল বিধায়ককেও উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। প্রশাসনিক মহলের মতে, রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে নাগরিক পরিষেবা ও শহরের উন্নয়নমূলক কর্মসূচিতে সর্বদলীয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এই উদ্যোগ।

সূত্রের খবর, প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার, অসীম বসু-সহ মেয়র পারিষদদের অনেকেই ‘স্বচ্ছতাকে স্বাগত ‘ শীর্ষক মুখ্যমন্ত্রীর এই কেন্দ্রীয় কর্মসূচিতে যোগ দিচ্ছেন। তবে ফিরহাদ হাকিমের পদত্যাগের পর বিকল্প মেয়র খুঁজতে যে গুটিকয়েক কাউন্সিলর সই করেছিলেন তাঁদের অধিকাংশ মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিতে যাচ্ছেন না বলেই জানা গিয়েছে।

 আগামী ২১ জুন রাজ্যে বিশ্ব যোগ দিবসের মেগা কর্মসূচি রয়েছে। রেড রোডে মূল কর্মসূচিতে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে অংশ নেবেন। তার আগে কলকাতা জুড়ে বিশেষ সাফাই অভিযান শুরু হচ্ছে। যা চলবে আগামী ছ’দিন ধরে। ‘স্বচ্ছতাকে স্বাগত’ শীর্ষক সেই অভিযানের সূচনায় সোমবার পুরসভায় যাবেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানকে ঘিরে গত কয়েকদিন ধরে পুরসভায় চলছে জোর তৎপরতা। এমনকী, আজ রবিবার ছুটি বাতিল করে কমিশনার তথা প্রশাসক স্মিতা পান্ডে সহ কর্পোরেশনের প্রায় সমস্ত আধিকারিক পুরভবনে এসে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের আয়োজন করেছেন।

You might also like!