Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Bombing at Shantipur : শান্তিপুরে বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমা হামলা, আহত দু'জন

BJP's winning panchayat member's house Effected by Bombing  (Symbolic Picture)
BJP's winning panchayat member's house Effected by Bombing (Symbolic Picture)

 

নদিয়া, ১৯ সেপ্টেম্বর : নদিয়া জেলার শান্তিপুরে বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমা হামলা চালাল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। সোমবার গভীর রাতে শান্তিপুর ব্লকের গবারচর গ্রামে বেলগড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য গৌরাঙ্গ বিশ্বাসের বাড়িতে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বোমা ছোড়ে বলে অভিযোগ। এই ঘটনায় আহত হয়েছেন বিজেপির পঞ্চায়েত সদস্যের মা ও ১১ বছরের ভাগ্নে।

ঘুমন্ত অবস্থায় বোমা ছোড়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি নদিয়ার শান্তিপুর বেলগড়িয়া দু'নম্বর পঞ্চায়েতের গবারচর মাঝেরপাড়া এলাকায়। সোমবার গভীর রাতে গৌরাঙ্গ বিশ্বাসের পরিবারের অন্যান্য সদস্যরা বারান্দাতেই বিছানা করে ঘুমাচ্ছিলেন। তখনই একদল দুষ্কৃতী তাদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে। যদিও একটি বোমা বিছানার উপরে পড়তেই আহত হয় এক নাবালক-সহ পুরুষ ও এক মহিলা। এছাড়াও বারান্দার পাশের একটি টিনের দরজা ভেঙে যায়।

এই ঘটনায় অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে, যদিও বিজেপির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ওই অঞ্চলের তৃণমূল নেতা রবীন্দ্রনাথ রায়। তিনি জানান, বিজেপি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছে। আমরা বিগত বেশ কয়েক বছর ধরে তৃণমূল করি। কিন্তু এলাকায় যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে সেই চেষ্টা করি সব সময়। বোমাবাজির ঘটনা তারা কিছুই জানেন না বলে জানান। বিজেপি মিথ্যে অভিযোগ করে তৃণমূলের নামে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বলে পাল্টা অভিযোগ তাঁর।


You might also like!