Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

West Bengal

2 years ago

Kalimpong :বহু রাস্তা বন্ধ, বিকল্প পথের চিন্তা ভাবনা কালিম্পংয়ের প্রশাসনের

Many roads are closed, the Kalimpong administration is thinking of alternative routes
Many roads are closed, the Kalimpong administration is thinking of alternative routes

 

কালিম্পং, ৩ জুলাই  : লাগাতর বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের একধিক এলাকা। ধস নেমে বেহাল রাস্তা। ধসে ক্ষতিগ্রস্ত মেল্লি, রাবিঝোরা -সহ জাতীয় সড়কের একাধিক জায়গায়। ঘুম উড়েছে বহু পর্যটকের। স্থানীয় মানুষ এবং পর্যটকদের পরিস্থিতি বিচার করে বিকল্প পথের ঘোষণা করল কালিম্পং প্রশাসন।

এখনই বৃষ্টি থামার কোনো সম্ভবনা নেই। উত্তরবঙ্গে দুর্যোগ চলবে আগামী শনিবার অবধি এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। দুর্যোগের কথা ভেবে বুধবার বড় সিদ্ধান্ত জানালো কালিম্পংয়ের প্রশাসন। কালিম্পং জেলা প্রশাসনের তরফে নোটিস জারি করে জানানো হয়েছে, ধসের কারণে কয়েকদিনের জন্য বন্ধ থাকবে ১০ নম্বর জাতীয় সড়ক। গাড়ি চলবে বিকল্প পথে। মেরামতির জন্য আপাতত বন্ধ রাখা হচ্ছে এই রাস্তা। প্রশাসনের পরবর্তী নোটিস জারি করার আগে এমটাই নিয়ম বহাল থাকবে। কবে থেকে আবার এই রাস্তা ব্যবহার করা যাবে সেবিষয়ে জানিয়ে দেবে প্রশাসন।

You might also like!