Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

Indranil Sen : প্রি-পুজো টিকিট বিতর্কে ইন্দ্রনীল সেন, ইউনেস্কোর নাম জড়িয়ে তীব্র রাজনৈতিক তরজা

Indranil Sen
Indranil Sen

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রীর সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগ, পুজো পরিক্রমার নামে টিকিট বিক্রি করে এবং UNESCO-র নাম ব্যবহার করে প্রতারণা করা হয়েছে। এই ঘটনায় বৌবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন আন্তর্জাতিক পর্যটন সংস্থার কনসালট্যান্ট জয়দীপ মুখোপাধ্যায়। অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

এর আগে গান গাওয়ানোর নামে সিন্ডিকেট চালানোর অভিযোগ উঠেছিল ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। এ বার UNESCO-র নাম ভাঁড়িয়ে জালিয়াতির অভিযোগ তৎকালীন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। সমস্ত নথি নিয়ে বৌবাজার থানার দ্বারস্থ জয়দীপ।

কলকাতার পুলিশ কমিশনার, ডিজিপি ও বৌবাজার থানায় অভিযোগ জানান জয়দীপ। তাঁর দাবি, তিনি ২০১০ সাল থেকে বিদেশে বাংলার পুজো নিয়ে কাজ করেন। কলকাতার পুজো UNESCO-র পাতায় নাম তোলার বহু আগে থেকে এই কাজ করেন তিনি।

সংবাদমাধ্যমে অভিযোগকারী জানান, ২০২২ সালে ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেনের সংস্থা 'মাস আর্ট' দাবি করে, UNESCO ওদের পার্টনার হয়েছে। কলকাতার ২৪টি দুর্গাপুজোর প্যান্ডেল বেছে নিয়েছে বলে দাবি করে টিকিট বিক্রি করে মাস আর্ট। কথা ছিল, ২৪টি প্যান্ডেল ঘুরে দেখানো হবে। পরে জানা যায়, এর সঙ্গে UNESCO-র সম্পর্ক নেই।

ইন্দ্রনীল সেন দাবি করেন, ‘আমি কোনও দিনই কোনও পুজোর সঙ্গে যুক্ত ছিলাম না। এই অভিযোগ একেবারে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের সঙ্গে যোগাযোগ করুন। আমার স্ত্রী একজন প্রফেশনাল আর্টিস্ট। তিনি ফটোগ্রাফার। আমার স্ত্রী যে সংস্থার সঙ্গে যুক্ত, তাদের জিজ্ঞাসা করলেই সব বলে দিতে পারবে।’

You might also like!