Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

West Bengal

2 years ago

Tarakeshwar:তারকেশ্বরে চোর সন্দেহে বেধড়ক মারধর, মৃত্যু যুবকের

In Tarakeshwar, a youth was beaten up on suspicion of being a thief, and a young man died
In Tarakeshwar, a youth was beaten up on suspicion of being a thief, and a young man died

 

তারকেশ্বর, ১ জুলাই : আবারও চোর সন্দেহে বেধড়ক মারে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম বিশ্বজিৎ মান্না (২৩), তিনি পেশায় গাড়িচালক। ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানার নাইটা মাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের রানাবাঁধ এলাকার। পরিবারের অভিযোগ, রবিবার রাতে বিশ্বজিৎকে বাড়ি থেকে চোর সন্দেহে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে বিকাশ সামন্ত ও তার ছেলে দেবকান্ত সামন্ত।

মৃত বিশ্বজিতের মায়ের অভিযোগ, ছেলে চুরি করেনি বলে ছেড়ে দেওয়ার কাকুতি মিনতি করলে তাকে তাড়িয়ে দেওয়া হয়। বেধড়ক মারের চোটে এক সময় জ্ঞান হারায় সে। অবশেষে রাত দুটো নাগাদ তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় অভিযুক্ত বিকাশ সামন্ত, দেবকান্ত সামন্তকে আটক করেছে তারকেশ্বর থানার পুলিশ।

You might also like!