Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Fuchka: ফুচকা পাড়ার নাম শুনেছেন? জানেন কোথায় এই ফুচকা পাড়া?

Fuchkapada (Collected)
Fuchkapada (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এলাকার ৮০% মানুষ এই পেশার সঙে যুক্ত, আর সে কারনেই এই পেশার নামেই এখন সবাই চেনে এই গ্রামকে। হাবড়া পুরসভার এক নম্বর ওয়ার্ডের আয়রা পারুইপাড়া, আর এই পাড়ার নামই  'ফুচকা পাড়া'। এলাকার প্রতিটি ঘরে ঘরে এখন তৈরি হয় জিভে জল আনা মুখরোচক ফুচকা। বিকেল হলেই গ্রামের অধিকাংশ পুরুষ ফুচকার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন আশপাশের এলাকায় বিক্রির জন্য। আর বাড়ির মহিলারা সকালবেলা থেকেই শুরু করেন ফুচকা তৈরির প্রস্তুতি। এই এলাকার ঘরে ঘরে তৈরি হয় ফুচকা। পুরুষদের পাশাপাশি এলাকার মহিলা থেকে কচিকাঁচারাও আজ এই ফুচকা তৈরির কাজ করে রীতিমতো স্বনির্ভর।

ভোর থেকেই বিশেষ পদ্ধতিতে আটার লেচি করে ছোট ছোট আকারে বেলে নিয়ে ডুবো তেলে ভেজে তৈরি করেন হাজার হাজার ফুচকা। এরপর, বিকেল হলেই বাড়ির পুরুষেরা সেই ফুচকা বাক্সবন্দী করে নিজেদের ঠেলাগাড়ি নিয়ে বেরিয়ে পড়েন আশপাশের অশোকনগর হাবরা সহ বিস্তীর্ণ এলাকায় বিক্রির জন্য।

প্রতিদিন গড়ে প্রায় ২ থেকে ৩ হাজার ফুচকা তৈরি হয় এই পারুই পাড়া এলাকায়। শুধু স্থানীয়রাই নন দূরদূরান্ত থেকেও এখন মানুষজন ফুচকা কিনতে আসেন এই গ্রামে। স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলে জানা যায়, আগে দু'একটি বাড়িতে ফুচকা তৈরি হত। কিন্তু, বর্তমানে এখন বেশিরভাগ বাড়িতেই তৈরি হয় ফুচকা। বাড়ির পুরুষদের পাশাপাশি আজ মহিলারাও এই কাজে হাত লাগিয়ে উপার্জন করছেন। ফুচকাকেই জীবন জীবিকার মূল বস্তু করে আজ হাসি ফুটেছে হাবরার পারুইপাড়ার 'ফুচকা পাড়ার' বাসিন্দাদের মুখে।

You might also like!