Breaking News
 
WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু Union Education Minister Dharmendra Pradhan : নিট কেলেঙ্কারিতে বড় স্বীকারোক্তি, ‘শিক্ষা মাফিয়া’দের দৌরাত্ম্যের কথা মানলেন শিক্ষামন্ত্রী Suvendu Adhikari: ‘মন্ত্রীদের চিঠি লিখলে জবাব পাবেন, আমরা পেতাম না’, পুরনো সরকারের বিরুদ্ধে বিধানসভায় তোপ শুভেন্দুর Rathin Bose : রথীন্দ্র বোস হলেন স্পিকার, স্বচ্ছতার বার্তা দিয়ে বিধানসভা লাইভের ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

Country

1 year ago

Weather in Delhi:বদলে গেল দিল্লির আবহাওয়া, ঠান্ডার মধ্যেই বৃষ্টিতে ভিজল রাজধানী

Weather in Delhi
Weather in Delhi

 

নয়াদিল্লি, ৬ জানুয়ারি : ভোরে কুয়াশার কারণে বিপর্যস্ত হয়েছে স্বাভাবিক জনজীবন, দেরিতে চলেছে ট্রেন। আর সকালে বদলে গেল আবহাওয়া, কনকনে ঠান্ডার মধ্যেই বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি। সোমবার সকালে দিল্লির ফিরোজশাহ রোড, গীতা কলোনি প্রভৃতি এলাকায় হালকা বৃষ্টি হয়েছে।

সোমবার সকালেও কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল জাতীয় রাজধানী দিল্লি। কুয়াশার কারণে দিল্লিতে এদিন সকালে বিঘ্নিত হয়েছে ট্রেন পরিষেবা। নতুন দিল্লি রেল স্টেশন থেকে অনেক ট্রেন দেরিতে ছেড়েছে।

ঘন কুয়াশা থাকলেও সোমবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা স্বাভাবিক ছিল। সমস্ত বিমান স্বাভাবিক সময়ে ওঠানামা করেছে। সকাল থেকেই দিল্লির আকাশ ছিল মেঘলা, সেই সঙ্গে বৃষ্টিও হয়েছে।

You might also like!