Breaking News
 
Sujit Bose: শ্রীভূমির পুজোয় এবার অনুপস্থিত সুজিত! জামিনের আর্জি খারিজ কলকাতা হাই কোর্টে CJP Protest: ‘নিষিদ্ধ’ যন্তরমন্তরে ব্যারিকেড টপকে ঢোকার চেষ্টা, ফের পুলিশের হাতে আটক সৌরভ-আশুতোষরা Gyanesh Kumar Issue: দিল্লির পর কলকাতায় জ্ঞানেশ-বিরোধী মিছিল, মমতার কর্মসূচি ঘিরে উত্তাপ, কড়া বার্তা শুভেন্দুর Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

 

West Bengal

4 months ago

CM Suvendu Adhikari: রোগী সুরক্ষায় অ্যাকশন মোডে সরকার, হাসপাতাল কর্মীদের জন্য বিশেষ আই-কার্ড

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সরকারি হাসপাতালের কর্মীদের জন্য চালু হচ্ছে বিশেষ রঙভিত্তিক আই-কার্ড ব্যবস্থা। কর্মীদের দায়িত্ব অনুযায়ী আলাদা রঙের কার্ড দেওয়া হবে। ল্যাবরেটরির কর্মীদের জন্য কমলা, সহকারী অধ্যাপকদের বেগুনি, প্রশাসনিক কর্মীদের কালো, নার্সদের খয়েরি, নিরাপত্তারক্ষীদের মেরুন এবং চতুর্থ শ্রেণির কর্মীদের জন্য সবুজ রঙের আই-কার্ড নির্ধারণ করা হয়েছে। হাসপাতালের শৃঙ্খলা ও পরিচয় নিশ্চিত করতেই এই উদ্যোগ রাজ্য সরকারের।

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন সরকারি হাসপাতালে দালাল চক্র ঠেকাতে, অনুপ্রবেশ আটকাতে প্রত্যেকের আলাদা আলাদা আইকার্ড তৈরি হবে। সেই পরিচয় পত্র ছাড়া কেউ হাসপাতালে প্রবেশ করতে পারবে না। সেই অনুযায়ী সার্কুলার জারি করে স্বাস্থ্য দপ্তর। আর সেখানেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কাদের জন্য কোন কোন রঙের আইকার্ড। এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে এসএসকেএম, আর জি কর মেডিক্যাল কলেজ, এনআরএস মেডিক্যাল কলেজ, কলকাতা মেডিক্যাল কলেজ, ন্যাশনাল মেডিক্যাল কলেজ, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল, কলকাতা পুলিশ হাসপাতাল-সহ সমস্ত সরকারি হাসপাতালে।

ঠিক হয়েছে হাসপাতালের প্রতিটি ভবনের জন্য একজন করে নোডাল অফিসার নিয়োগ করা হবে। তিনি এই প্রকল্পের সমস্ত কাজ সমন্বয় ও তদারকি করবেন। প্রকল্পটি সুষ্ঠুভাবে চালানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে উচ্চগতির ব্রডব্যান্ড সংযোগ ও একটি অফিস ডেস্কের ব্যবস্থা করতে হবে। প্রতিটি হাসপাতাল কর্তৃপক্ষকে আইটি কর্মী (ওয়েবেল) নিয়োগের ব্যবস্থা করতে হবে, যারা প্রযুক্তিগত সমস্যার সমাধানে উপস্থিত থাকবেন।

রেজিস্ট্রেশন চলাকালীন যাতে অতিরিক্ত ভিড় না হয়, তার জন্য স্বেচ্ছাসেবক রাখারও পরামর্শ দেওয়া হয়েছে। হাসপাতালের সমস্ত কর্মীকে ডাক্তার, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট, প্যারা-মেডিক্যাল স্টাফ, প্রশাসনিক কর্মী, জিডিএ এবং অন্যান্য বিভাগে ভাগ করে তথ্য নথিভুক্ত করা হবে বলে জানা গিয়েছে। রাজ্য সরকারের দাবি, এই নতুন ব্যবস্থার ফলে হাসপাতালগুলিতে নিরাপত্তা যেমন বাড়বে, তেমনই দালালচক্রের দৌরাত্ম্যও অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

You might also like!