Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

3 months ago

Gold Robbery in Bengal: হাওড়ায় স্বর্ণব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, চাঞ্চল্য ছড়ালো সাঁকরাইলে

Gold merchant was shot in Howrah
Gold merchant was shot in Howrah

 

হাওড়া, ১৪ জুন : হাওড়ার সাঁকরাইল দুষ্কৃতীদের খপ্পড়ে পড়লেন এই স্বর্ণব্যবসায়ী। তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়, সৌভাগ্যবশত সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। শনিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সাঁকরাইলের রানিহাটি পুরাতন বাজারে। স্বর্ণব্যবসায়ীর নাম চন্দন কাঁড়ার। প্রতি দিনের মতো তিনি শনিবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। রাত তখন সাড়ে ন’টা হবে। চন্দনের সঙ্গে তখন একটি ব্যাগে সোনা, রুপোর গয়না এবং নগদ টাকা ছিল। দুষ্কৃতীরা আগে থেকেই অপেক্ষা করছিল। চন্দন দোকান বন্ধ করে বাইকে উঠতে যাবেন, এমন সময় দুষ্কৃতীরা তাঁকে এসে ঘিরে ধরে। দুষ্কৃতীরা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, গুলিও চালায়, কিন্তু সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। ধস্তাধস্তির মধ্যে চন্দনের কাছ থেকে গয়নাভর্তি ব্যাগ ছিনিয়ে চম্পট দেয়। পুলিশ এই ছিনতাইয়ের ঘটনা তদন্তে নেমেছে।

You might also like!