Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

West Bengal

2 years ago

Death of a forest official: নকশালবাড়িতে হাতির হানায় বনকর্মীর মৃত্যু, পালিয়ে প্রাণ বাঁচালেন ৩ জন

Forest worker killed by elephant attack in Naxalbari
Forest worker killed by elephant attack in Naxalbari

 

নকশালবাড়ি, ২২ জুন: নকশালবাড়িতে হাতির আক্রমণে মৃত্যু হল এক বনকর্মীর। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে নকশালবাড়ি ব্লকের অন্তর্গত কলাবাড়ি বনাঞ্চলে। মৃতের নাম রাজেন্দ্র রাই (আইতে) (৪৮)। কলাবাড়ি বন বিভাগের কর্মী ছিলেন তিনি। কার্শিয়াং বন বিভাগের ডিএফও দেবেশ পাণ্ডে জানান, শুক্রবার রাতে হাতির হানায় ওই কর্মীর মৃত্যু হয়েছে। নকশালবাড়ি আশাপুর চা বাগান সংলগ্ন এলাকায় ৪ জন কর্মী হাতির দলকে গাইড করে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছিলেন।

ঠিক সেই সময় আশপাশের বাসিন্দারা পটকা ফাটায়। যার ফলে হাতিটি ক্ষেপে বনকর্মীদের উপরই হামলা করে। হামলায় ৩ জন পালিয়ে যেতে সক্ষম হলেও রাজেন্দ্র পালাতে পারেননি। হাতির হামলায় গুরুতর জখম হন তিনি। তাঁকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যেতেই মৃত্যু হয় তাঁর। মৃত কর্মীর বুকে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান ডিএফও।


You might also like!