Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

Bengal Weather Forecast: ঝড়-বৃষ্টিতে দক্ষিণবঙ্গে কমেছে অস্বস্তি, দুর্যোগ চলবে উত্তরবঙ্গে

South Bengal due to storms and rain
South Bengal due to storms and rain

 

কলকাতা, ৯ জুন : বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। কলকাতাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তার ফলে নতুন করে তাপমাত্রা আর কমার তেমন সম্ভাবনা নেই। ঝড়-বৃষ্টির ফলে গত দু’দিনে গরমের অস্বস্তি কিছুটা কমেছে। আগামী অন্তত সাত দিন এমনই তাপমাত্রা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও। কয়েকদিন আগে পর্যন্ত গরমের যে দাপট ছিল, তা অনেকটাই কমেছে। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তরবঙ্গে প্রাকবর্ষার বৃষ্টি শুরু হয়েছে। উত্তরবঙ্গে ২-১ দিনের মধ্যেই বর্ষা প্রবেশ করবে।

You might also like!