Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

West Bengal

2 years ago

SSC Case:অশিক্ষকপদে ২৬ জন ওবিসি নিয়োগ নিয়ে জটিলতা

Complications over recruitment of 26 OBCs to non-teaching posts
Complications over recruitment of 26 OBCs to non-teaching posts

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  একসময় রাজ্যে দরাজ হস্তে ওবিসি সার্টিফিকেট প্রদান করা হয়েছে। আদালতের নজরে আসতেই ইতিমধ্যেই বাতিল করা হয়েছে সেই সার্টিফিকেট। এবার সেই গেরোতেই আটকে গেলো মালদার ২৬ জন ওবিসি র ভাগ্য। আর সেই প্রতিবাদেই স্কুল সার্ভিস কমিশনের উত্তরবঙ্গ বিভাগের দপ্তরে সামনে বিক্ষোভ দেখায় অশিক্ষক পদে চাকুরী প্রার্থীরা।

তাদের অভিযোগ ২০২১ সালে তাদের ভেরিফিকেশন হয়েছিল, মোট ১৫৬ জনের ভেরিফিকেশন হয়, এরমধ্যে ২৬ জন ওবিসি। বাকিদের নিয়োগ হয়ে গেলেও ওবিসিদের নিয়োগ হচ্ছে না।

চাকরিপ্রার্থীদের আরও দাবি, যেখানে আদালত বলেছে সেগুলো চলবে। সেক্ষেত্রে দক্ষিণ বিভাগ এবং পশ্চিম বিভাগে নিয়োগ হলেও উত্তরবঙ্গ বিভাগে এই নিয়ম আটকে রয়েছে। প্রাথমিক শিক্ষা সংসদের উত্তরবঙ্গ বিভাগের সভাপতি সাধন কুমার সাহা বলেন আদালতের রায় এটি স্থগিত আছে। হেড অফিস থেকে অর্ডার আসলেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। আমাদের সিদ্ধান্তের জন্য নিয়োগ আটকে নেই।


You might also like!