Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

Bankura News: বিরিয়ানির প্লেটে মিলল সেদ্ধ টিকটিকি, বিক্ষোভ খাতড়ায়

A boiled lizard was found as soon as the biryani rice was moved aside!
A boiled lizard was found as soon as the biryani rice was moved aside!

 

বাঁকুড়া, ৬ জুন : বাঁকুড়ার খাতড়াতে খাবারের প্লেটে মিলল টিকটিকি! শুক্রবার রাতে খাতড়া বাজারের একটি বিরিয়ানির দোকানে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। বিরিয়ানির প্লেট থেকে আস্ত একটি সেদ্ধ টিকটিকি উদ্ধার হওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয় দোকানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যেতে হয় পুলিশকে। শনিবার স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে খাতড়া বাজারের সিনেমা হলের কাছে অবস্থিত একটি বিরিয়ানির দোকানে বিরিয়ানির প্লেটে একটি সেদ্ধ টিকটিকি পড়ে থাকতে দেখা যায়। এই দৃশ্য নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন বিরিয়ানি খেতে আসা কয়েকজন। খাবারের গুণগত মান এবং গাফিলতির অভিযোগ তুলে দোকানের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা| পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় খাতড়া থানার পুলিশ। ওই দোকানের দুই কর্মীকে আটক করে নিয়ে যায় তাঁরা।

You might also like!