Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

Arjun Singh :অভিষেককে ঘিরে বিস্ফোরক অভিযোগ অর্জুনের, ‘৩২১ খুনের মামলায় নাম আছে, ছাড় নয়’

Arjun Singh on Abhishek Banerjee
Arjun Singh on Abhishek Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: “অভিষেক বন্দ্যোপাধ্যায় ৩২১টা খুনের আসামি!” এমনই বিস্ফোরক দাবি করলেন অর্জুন সিং।সোমবার Arjun Singh শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই তাঁর দপ্তর নিয়ে জল্পনা শুরু হয়েছে। এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে অর্জুন দাবি করেন, তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নেই এবং দলটি একসময় রাজনৈতিক মঞ্চ থেকে হারিয়ে যাবে।

মন্ত্রী হওয়ার পরে আজ, মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অর্জুন সিং। তিনি এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মুখ। তৃণমূল কংগ্রেসের মুষলপর্ব নিয়েও জোর চর্চা চলছে। এদিন সেই বিষয়ে তীব্র কটাক্ষ করেছেন তিনি। তাঁর দাবি, তৃণমূল রাজনৈতিক দল হিসেবে আর বেশিদিন টিকবে না। তাঁর কথায়, “পাস্ট ইজ পাস্ট।” তাঁর দাবি, যে দল পুরোপুরি সরকারি দলে পরিণত হয়, তারা প্রকৃত রাজনৈতিক দল হিসেবে টিকে থাকতে পারে না। সেই সূত্রেই তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। অর্জুনের কটাক্ষ, “বিজেপি যদি সত্যিই দরজা খুলে দেয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূলে আর কেউ থাকবে না।”

অভিষেককে বিজেপি নেবে না, সেই কথাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন অর্জুন। সেই বিষয়ে অর্জুন সিংয়ের অভিযোগ, তৃণমূল আমলে বহু অত্যাচার হয়েছে, বহু খুন হয়েছে! “অভিষেক বন্দ্যোপাধ্যায় ৩২১টা খুনের আসামি!” সেই মারাত্মক অভিযোগও এদিন করেছেন তিনি। যদিও আইনের শাসনে অভিষেকও ছাড় পাবে না। সেই কথাও বলতে ভোলেননি শুভেন্দুর ক্যাবিনেটের মুখ। তিনি কোন দায়িত্ব পাচ্ছেন? সেই বিষয়ে তেমন কোনও ইঙ্গিত এদিন অর্জুন দেননি। তাঁর বক্তব্য, “রাজনৈতিক কর্মীদের কাছে সব দায়িত্বই সমান।” একই সঙ্গে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নই এখন সরকারের প্রধান লক্ষ্য।

You might also like!