Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

West Bengal

2 years ago

Allegations: মমতার ফ্লেক্স পোড়ানোর অভিযোগ ঘিরে তপ্ত সবং

Allegations of burning Mamta's flakes are heated
Allegations of burning Mamta's flakes are heated

 

মেদিনীপুর, ১৪ জুন: পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের বিষ্ণুপুর অঞ্চলের লোকপিঠ এলাকায় তৃণমূল কার্যালয়ে থাকা দলীয় পতাকা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স পুড়িয়ে ফেলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটছে।

তৃণমূলের অভিযোগ, গতকাল দলীয় কার্যালয়ে আলোচনা সেরে তৃণমূল কর্মীরা বাড়ি ফিরে যান। এদিন সকালে কার্যালয়ে এসে দেখতে পায়, গেটের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগানো ফ্লেক্স ও দলীয় পতাকা পুড়িয়ে ফেলা হয়েছে। এই ঘটনায় গেরুয়া শিবিরের দিকে আগুল তুলছে তৃণমূল। ঘটনায় ইতিমধ্যে তৃণমূলের পক্ষ থেকে সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে সবং থানার পুলিশ। ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছে কেন্দ্র বাহিনী ও সবং থানার পুলিশ।

অন্যদিকে বিজেপির পক্ষ থেকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয়েছে। এ ব্যাপারে সবং এ বিজেপির মন্ডল সভাপতি অজিত দত্তগুপ্ত বলেন, “এই অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। বিজেপি এই সংবিধান বিশ্বাস করে না।” তৃণমূল বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য মিথ্যা অভিযোগ করছে।

You might also like!