Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

Kunal Ghosh : মমতার ধর্না নিয়ে প্রশাসনিক টানাপোড়েন, রানি রাসমণি নয়—ওয়াই চ্যানেলে ২ ঘণ্টার অনুমতি?

Kunal Ghosh
Kunal Ghosh

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:ভোট-পরবর্তী সন্ত্রাসের অভিযোগ তুলে মঙ্গলবার পথে নামার ঘোষণা দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তৃণমূলনেত্রী Mamata Banerjee। কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউয়ে ধর্নার প্রস্তুতি চললেও সোমবার দুপুরে অনুমতি না থাকায় পুলিশ সেই মঞ্চ তৈরিতে বাধা দেয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন বেলেঘাটার বিধায়ক Kunal Ghosh। পরে তিনি জানান, মঙ্গলবার ওয়াই চ্যানেলে দুই ঘণ্টার ধর্না কর্মসূচি হবে এবং অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই বাধা দেওয়া হচ্ছে।

কুণাল জানান, পুলিশের তরফে ধর্নামঞ্চের বিকল্প জায়গা হিসাবে ধর্মতলার ওয়াই চ্যানেলের কথা বলা হয়েছে। সেই মতো তৃণমূল নেতৃত্ব ওয়াই চ্যানেল পরিদর্শনে যান। সূত্রের খবর, পুলিশের তরফে তৃণমূল নেতৃত্বকে জানানো হয়েছে ওয়াই চ্যানেলে দু’ঘণ্টার বেশি ধর্নার অনুমতি দেওয়া হবে না। তৃণমূলকে নতুন করে আবেদন করতে হবে। পুলিশের সঙ্গে মৌখিক কথাবার্তার পর বেলেঘাটার বিধায়ক জানান, ওয়াই চ্যানেলে মঙ্গলবার দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত তৃণমূলের কর্মসূচি হবে।

রানি রাসমণি অ্যাভিনিউয়ে দাঁড়িয়ে কুণাল জানান, তাঁরা কর্মসূচির জন্য চিঠি দিয়েছিলেন পুলিশকে। তবে যখন মঞ্চ বাঁধার জন্য ডেকরেটরের কর্মীরা আসেন, তখন পুলিশ বাহিনী এসে বলছে অনুমতি নেই। মঞ্চ করতে দেওয়া হবে না। কুণালের অভিযোগ, বিজেপি প্রতিহিংসাপরায়ণ হয়ে তৃণমূলনেত্রীকে আটকাচ্ছে। তার পরেই পুলিশের প্রস্তাবিত ওয়াই চ্যানেল পরিদর্শনে যান কুণাল। সেখান থেকে তিনি বলেন, ‘‘আমরা নতুন চিঠি দেব না। সেটা জানিয়ে দিয়েছি। এ বার পার্টি অফিসে গিয়ে বাকি সিদ্ধান্ত নেওয়া হবে।’’ ওয়াই চ্যানেল পরিদর্শনের মাঝেই মমতার সঙ্গে ফোনে কথা হয় কুণাল এবং কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায়ের। তার পরেই কুণাল পুলিশকে জানিয়ে যান, মঙ্গলবার দুপুরে ওয়াই চ্যানেলে আসছেন তাঁরা।

You might also like!