Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

Nabanna :নবান্নে প্রশাসনিক ঝড়, ১৮ আইএএস অফিসারকে নতুন দায়িত্ব দিল রাজ্য সরকার

Nabanna
Nabanna

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মন্ত্রিসভার দায়িত্ব বণ্টনের পর রাজ্যের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করল নবান্ন। একযোগে ১৮ জন আইএএস অফিসারকে বদলি করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। তালিকায় রয়েছেন জগদীশপ্রসাদ মীনা, দুষ্মন্ত নাদিয়ালা, নন্দিনী চক্রবর্তীর মতো একাধিক শীর্ষ আধিকারিক।কেউ নতুন দায়িত্ব পেয়েছেন, আবার কাউকে অতিরিক্ত দায়িত্বে রাখা হয়েছে বলে খবর। প্রশাসনিক মহলের একাংশের মতে, মন্ত্রিসভা গঠনের পর এই ধরনের উচ্চপর্যায়ের রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ।


নবান্ন থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, ২০০৪ ব্যাচের আইএসএস অফিসার জগদীশপ্রসাদ মীনাকে পাঠানো হয়েছে খাদ্য দপ্তরে। সচিব পদে পাঠানো হয়েছে। এর আগে তিনি নারী ও শিশু সুরক্ষা দপ্তর, দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের সচিব হিসাবে দায়িত্ব সামলেছিলেন। ১৯৯৩ ব্যাচের আইএএস অফিসার দুষ্মন্ত নাদিয়ালাকে পশ্চিমবঙ্গ সরকারের ‘প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার’ করার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসাবে এএসএটিআইয়ের ডিরেক্টর জেনারেল ও এসএনটিসিএসএসসি-র চেয়ারম্যান করা হয়েছে।


মমতা সরকারের শেষ পর্যায়ে মুখ্যসচিব হওয়া আইএএস নন্দিনী চক্রবর্তীকে পাঠানো হয়েছে, আবাসন দপ্তরের প্রধান সচিব ও বিজ্ঞান টেকনোলজি এবং বায়ো টেকনোলজি দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনাকে পরিবেশ দপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়াও একাধিক উচ্চস্তরের অফিসারকে বদলি করা হয়েছে। একাধিক দায়িত্বও দেওয়া হয়েছে।


You might also like!