Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

Annapurna Yojana :উদ্বোধনের মঞ্চ থেকেই বড় ঘোষণা, বুধবারই ‘অন্নপূর্ণা’র অর্থ পাচ্ছেন ২৮ লক্ষের বেশি মানুষ

Annapurna Yojana
Annapurna Yojana

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী Suvendu Adhikari। বুধবার থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। নবান্নে মুখ্যমন্ত্রী জানান, প্রথম দফায় ২৮,২৫,৭৬৯ জনের অ্যাকাউন্টে টাকা পৌঁছাবে। পাশাপাশি তিনি বলেন, ভবিষ্যতে নতুন আবেদনকারীদের ফর্ম যাচাই সম্পূর্ণ হলেই তাঁদের অ্যাকাউন্টেও সরাসরি টাকা পাঠানো হবে।

নবান্নে অন্নপূর্ণার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানোর কাজ সূচনার অনুষ্ঠানে পাঁচ উপভোক্তা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দুই তাঁদের হাতে তিন হাজার টাকার চেক তুলে দেন। যাঁরা মুখ্যমন্ত্রীর হাত থেকে সরাসরি চেক পেলেন, তাঁরা হলেন— সুমিত্রা রায়, সন্ধ্যা বাহাদুর, সুমি মান্ডি, রাজকুমারী দেবী এবং রিঙ্কু পোড়েল।

মুখ্যমন্ত্রী জানান, এসআইআর-এ লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছেন। তাঁদের অনেকেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন। সেই কারণেই নতুন করে উপভোক্তার তালিকা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা চাই না, কোনও অ-ভারতীয়ের অ্যাকাউন্টে টাকা যাক। বিচারাধীন তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের নাম স্থায়ী ভাবে বাদ গিয়েছে বলে ধরা হচ্ছে না। যাঁরা সিএএ-তে আবেদন করেছেন, ভবিষ্যতেও যাঁরা করবেন, তাঁদেরও নাম বাতিলের তালিকায় ধরছি না। কিন্তু অনুপ্রবেশকারী, যাঁরা বয়স বাড়িয়ে বা কমিয়ে এবং যে সব পুরুষ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিতেন, তাঁদের টাকা পাওয়া কখনওই উচিত না। পাবেনও না।’

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বুধবার থেকেই অন্নপূর্ণার ফর্ম পাওয়া যাবে অনলাইনে। প্রশাসনের দ্বারস্থ হয়েই এই ফর্ম ফিল আপ করা যাবে। তবে যাঁরা একেবারেই পারবেন না, তাঁদের কাছে সরকারি আধিকারিকেরা যাবেন। তাঁরাই ফর্ম ফিল আপে সহায়তা করবেন। তিন মাস ধরে এই প্রক্রিয়া চলবে। প্রতি সাত দিন অন্তর ফর্ম যাচাই হওয়া প্রাপকদের তালিকা প্রকাশ করা হবে।

You might also like!