Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Travel

2 years ago

Travel:অযোধ্যা পাহাড়ের পাদদেশের মার্বেললেক - ট্যুরিস্টদের ডাকছে

travel3
travel3

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  পুরুলিয়া হলো পশ্চিমবঙ্গের ভ্রমণের একটা অন্যতম জেলা। আর পুরুলিয়া ভ্রমণ মানেই অবশ্যই থাকবে অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড় যাবেন কিন্তু মার্বেল লেক দেখবেন না- এই ভুল করবেন না। এই মার্বেল লেক তৈরি হয়েছে সম্পূর্ণ প্রকৃতির নিয়মে। পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু এই মার্বেল লেক। পর্যটকেরা অযোধ্যা বেড়াতে গেলে মার্বেল লেকের সৌন্দর্য উপভোগ করতে ভোলেন না। ‌ফটোসেশন করার জন্য অনেকেই এই জায়গা বেছে নেন। মুগ্ধ চোখে মার্বেল লেকের সৌন্দর্য উপভোগ করেন। সম্প্রতি একাধিক প্রকৃতি বিষয়ক ছবির শ্যুটিং হয়েছে এখানে।

  মার্বেল লেককে কেন্দ্র করে অনেক দোকান গড়ে উঠেছে ভ্রমনার্থীদের জন্য। ওই লেকের পাশে বসে ব্রেকফাস্টের সঙ্গে চা খেতে কিন্তু দারুন লাগবে। স্বচ্ছ টলটলে জলে আপনার ছবি ভেসে উঠবে। প্রায় মার্চ পর্যন্ত অনেক পরিযায়ী পাখির আড্ডা জমে থাকবে ওই লেকে। 

থাকা - সাধারণত সবাই হয় বাঘমুন্ডি অথবা অযোধ্যা পাহাড়ের উপরে রাত্রিবাস করেন। তারপর গাড়ি নিয়ে ঘুরে বেড়ান সর্বত্র। আপনিও তাই করতে পারেন। তবে মার্বেল লেকে যেতে ভুলবেন না।


You might also like!