Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Travel

2 years ago

New Travel Destination :দার্জিলিংয়ের অদূরেই 'রঙ্গারুন' - ভ্রমণের নতুন ঠিকানা

'Rangaroon'
'Rangaroon'

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  গরমে একটু শান্তির জন্য বাঙালি পাহাড়ের যেতে চাইছে। কয়েকদিন বেশ শীতলতা নিয়ে ঘুরে আসা যায়। জায়গাটি দার্জিলিং  থেকে মাত্র ১৬ কিলোমিটার দুরুত্বে অবস্থিত একটি পাহাড়ি গ্রাম। এই গ্রামটি পাহাড়ে ঘেরা, যার অপরূপ সৌন্দর্য আপনার মন মুগ্ধ করবে। পাহাড়ে ঘেরা এই স্থানটির নাম রঙ্গারুন। এখানে রয়েছে রঙ্গারুনটি এস্টেট। এস্টেটকে কেন্দ্র করে রয়েছে রঙ্গারুন পর্যটন কেন্দ্র। 

এই রঙ্গারুন ইতিমধ্যে পর্যটন মানচিত্রে কিছুটা স্থান করে নিয়েছে। দার্জিলিয়ের দক্ষিণ পশ্চিমে প্রায় ৫৯৫০ ফুট উচ্চতায় অবস্থিত রয়েছে রঙ্গারুন। অনেকে এই স্থানকে মেঘের দেশ বলে ডাকে। এই স্থানে রয়েছে বহু পুরানো চা বাগান। এই গ্রামে রয়েছে একটি মন্দিরও। অন্যদিকে লেপচা ভাষায় রঙ্গারুন শব্দের অর্থ বড় নদীর বাঁক। জানিয়ে রাখি, রঙ্গারুনের পাশ দিয়ে বয়ে গেছে রংডং নদী। ৩/৪ দিনের জন্য অপূর্ব ভ্রমণের জায়গা রঙ্গারুন।

জলপাইগুড়ি থেকে সরাসরি গাড়ি ভাড়া করে চলে যাওয়া যায়। এমনকি দার্জিলিং থেকেও গাড়ি ভাড়া করে যেতে পারেন।

থাকার জন্য আছে কয়েকটা সুন্দর ও পরিচ্ছন্ন হোমস্টে। আর চিন্তা না করে চলুন বেরিয়ে পড়া যাক রঙ্গারুন।


You might also like!