Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Travel

2 years ago

Rangtong village near Siliguri:পাহাড় ভ্রমণের নতুন ঠিকানা শিলিগুড়ির অদূরেই 'রংটং গ্রাম'

Rangtong village near Siliguri
Rangtong village near Siliguri

 


 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ স্কুলের গরমের ছুটি বাড়ানো হয়েছে। এই ফাঁকে ঘুরে আসুন নতুন অফবিট পাহাড়ি গ্রাম রংটং। চারিদিকে পাহাড় ঘেরা এই গ্রাম দূরে রয়েছে প্রকৃতির স্পর্শ। পাহাড়ের মাঝে পাখির কলতানে মুগ্ধ হয়ে যাবেন আপনিও। শিলিগুড়ি এবং পার্শ্ববর্তী এলাকার বসবাসকারী লোকেদের জন্য রংটং হল একটি আদর্শ গন্তব্য। প্রায়শই এই এলাকার কাছাকাছি বসবাসকারী লোকেরা এই জায়গায় বেড়াতে যায়। এমনকি দার্জিলিং এবং পার্শ্ববর্তী পাহাড়ি স্টেশনগুলিতে ভ্রমণের লক্ষ্যে অগণিত দর্শকদের মন আকর্ষণ করেছে এই জায়গাটি। শহর থেকে বিচ্ছিন্ন ছোট্ট এই গ্রামটি শান্তির ঠিকানা হতে পারে। পাখির কলতানি এখানে ঘুম ভাঙবে আপনার। এমন জায়গায় গেলে আপনার মনে হবে আপনি স্বর্গের কাছাকাছি পৌঁছে গেছেন।

  একবার গেলেই খুঁজে পাবেন এই গ্রামের প্রকৃতির অনাবিল সৌন্দর্য। শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি এখন সকলের প্রিয় স্থান হয়ে উঠেছে। মূলত বার্ড ওয়াচার্সদের প্রিয় জায়গা এটি। প্রচুর বিদেশী পাখি এই এলাকায় ঘুরতে আসে। পাখি প্রেমীরা তাদের লেন্সের ক্যামেরা বন্দি করতে বারবার ছুটে আসে এই জায়গায়। রংটং স্টেশন থেকে পায়ে হাটা পথে রংটং হোমস্টে রয়েছে। থাকার জন্য অত্যন্ত ভাল জায়গা। এনজিপি স্টেশন থেকে এর দূরত্ব মাত্র ২০ কিলোমিটার। হঠাৎ গেলেও পেয়ে যাবেন হোমস্টে। তাই এবার ব্যাগ গুছিয়ে নিন।


You might also like!