Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Travel

2 years ago

Travel:মহানন্দা অভয়ারণ্য - সবুজের অভিযান

y
y

 

  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বসন্ত শেষের দিকে। তবে ঠিকমত গরম পড়তে আর একটু দেরি হবে। এই সময় আপনার আদর্শ ডেস্টিনেশন হতে পারে হিমালয়ের পাদদেশে অবস্থিত 'মহানন্দা অভয়ারণ্য'। দু'দিক থেকেই ঘুরে নিতে পারেন এই অরণ্য। যদি আপনি হিমালয় উঠতে চান,তাহলে শিলিগুড়িতে নেমে একটা গাড়ি নিয়ে ৩/৪ ঘন্টার মধ্যে ঘুরে নিতে পারেন এই অভয়ারণ্য। তবে ওই অরণ্যের ভিতর থাকার মজাই আলাদা। সেক্ষেত্রে অবশ্য কোলকাতা বা শিলিগুড়ি সেনা বিভাগের কাছ থেকে অনুমতি নিতে হবে। এছাড়াও শিলিগুড়িতে থেকে সুন্দর করে এই অরণ্য ঘুরে নিতে পারেন। হিমালয়ের পাদদেশে তিস্তা ও মহানন্দা নদীর সংযোগস্থলে অবস্থিত মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য শিলিগুড়ি থেকে ১৩ কিলোমিটার দূরে অবস্থিত। দার্জিলিং জেলার অন্তর্গত সুকনা এই অরণ্যের প্রবেশ দ্বার।

  এই অভয়ারণ্য বহুদিনের পুরোনো। তবে মানুষের যাতায়াত একটু কম। বেশি নির্জনতা আছে।প্রায় ১৫৯ বর্গ কিলোমিটার আয়তনের সুকনা অরণ্য ১৯৫৫ সালে গেম স্যানচুয়ারি হিসেবে পরিচিত ছিল। বাইসন, রয়্যাল বেঙ্গল টাইগার সহ অন্যান্য বন্যপ্রাণকে রক্ষা করতে ১৯৫৯ সালে এটিকে অভয়ারণ্য হিসেবে স্বীকৃতি দেয় সরকার। সর্বোচ্চ ১৩০০ মিটার উঁচু এই বনের ৬০ ভাগ পার্বত্যভূমি এবং অবশিষ্ট অংশ সমতল। রয়েল বেঙ্গল টাইগার এখন খুবই দুর্লভ। ওই প্রজাতির বাঘ সুন্দরবনেও অনেক কমে এসেছে। কোনও রকম ভাবে টিকে থাকা রয়্যাল বেঙ্গল টাইগার মহানন্দ বন্যপ্রাণী অভয়ারণ্যের অন্যতম আকর্ষণ। দেখা মেলে এশীয় হাতি, বাইসন দেশী বন শুকর, সম্বর হরিণ, চিতাবাঘ, পাহাড়ি কালো ভাল্লুকেরও। বিভিন্ন মরসুমে এই বনে ভিড় করে বিভিন্ন প্রজাতি ও রংয়ের পরিযায়ী প্রাণী। যা দেখে মুগ্ধ হন পর্যটকরা।

You might also like!