Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

IND vs ENG 2nd Test: গিলের রেকর্ড গড়া ইনিংসে রানে চাপা পড়লো ইংল্যান্ড

Indian cricketer Shubman Gill
Indian cricketer Shubman Gill

 

এজবাস্টন, ৪ জুলাই  : ইংল্যান্ডের মাটিতে প্রথম ভারতীয় অধিনায়ক গিল ডাবল সেঞ্চুরির পর আরও একটি রেকর্ড গড়েছেন। ভারতীয়দের মধ্যে ইংল্যান্ডের মাটিতে সর্বোচ্চ(২৬৯) রানের ইনিংস খেললেন গিল। আর তাঁর রেকর্ড গড়া ইনিংসে রানের পাহাড়ে চাপা পড়ল ইংল্যান্ড। এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টে বৃহস্পতিবার দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ৫৮৭ রান করেছে ভারত। অধিনায়ক গিল একাই ২৬৯ রানের ইনিংস খেলেছেন। টেস্টের সেঞ্চুরির সুযোগ মিস করেছেন যশস্বী জয়সওয়াল(৮৭) ও রবীন্দ্র জাদেজা(৮৯)। ইংলিশদের পক্ষে ১৬৭ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন শোয়াইব বশির। ২টি করে উইকেট নিয়েছেন ক্রিস ওকস ও জশ টং।

দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড করেছে ৩ উইকেটে ৭৭ রান। ম্যাচের তৃতীয় ওভারে পরপর দুই বলে বেন ডাকেট ও অলি পোপকে বিদায় করেন আকাশ দীপ। দুই ইংলিশ ব্যাটসম্যানই ফেরেন শূন্য রানে। সিরাজের শিকার ওপেনার জ্যাক ক্রলি। ২৫ রানে প্রথম ৩ ব্যাটসম্যানকে হারানো ইংল্যান্ড প্রতিরোধ গড়েছে রুট(১৮) ও ব্রুকের(৩০) ব্যাটে। তৃতীয় দিন স্বাগতিকদের সামনে অপেক্ষা করছে লম্বা লড়াই।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…