Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

kolkata

1 year ago

Kasba Law College - Supreme Court: কসবায় আইনি শিক্ষাপ্রতিষ্ঠানে গণধর্ষণ! ন্যায়বিচার চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন

Kasba Law College - Supreme Court
Kasba Law College - Supreme Court

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : এবার কসবার সাউথ ক্যালকাটা ল' কলেজে গণধর্ষণ-অভিযোগের জল গড়াল সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবিতে আর্জি।নির্যাতিতার পরিবারকে সুরক্ষা ও আর্থিক সাহায্যের দাবি আর্জি দায়ের । আর্জিতে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্রর বিতর্কিত মন্তব্যের উল্লেখ। 

এদিকে, কসবার সরকারি আইন কলেজের গণধর্ষণকাণ্ডে নির্যাতিতার পরিবার ক'দিন আগেই সিবিআই তদন্তে রাজি নয় বলে জানিয়ে দেয়। আপাতত পুলিশ এবং প্রশাসনের উপরই ভরসা রাখছে বলে জানায় তারা। তৃণমূলের বিধায়ক মদন মিত্রের 'কুকথা' নিয়েও কোনও মন্তব্য করেনি নির্যাতিতার পরিবার।

শুক্রবার কলেজের ধর্ষণকাণ্ড প্রকাশ্যে আসার পর থেকে নানা মহলে সিবিআই তদন্তের দাবি উঠেছে। দাবি, পুলিশ ঠিকমতো তদন্ত করছে না! তবে সেই দাবির সঙ্গে সহমত নয় নির্যাতিতার পরিবার।

ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই নির্যাতিতা এবং তাঁর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলেও শোনা যায়। যে কারণে পরিবারকে সুরক্ষা দিতে আর্জি জানানো হল সুপ্রিম কোর্টে। যদিও হুমকি প্রসঙ্গে নির্যাতিতার পরিবারের তরফে জানানো হয় যে তারা কোনও হুমকি পায়নি। তাদের এখন শুধু একটাই দাবি, দোষীদের সর্বোচ্চ শাস্তি হোক।

অন্যদিকে, কসবার ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করতে চেয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবীরা। একাধিক জনস্বার্থ মামলার আবেদন জানানো হয়েছে। সেই সঙ্গে দ্রুত শুনানির আবেদনও জানিয়েছেন মামলাকারীরা। হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, দৃষ্টি আকর্ষণের প্রয়োজন নেই। ওই বিষয়ে সকল মামলা দায়ের করে বিপরীত পক্ষকে নোটিস দেওয়া হোক। তার পরে শুনানি চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করুন আইনজীবীরা। আগামী বৃহস্পতিবার এই মামলাগুলির শুনানির সম্ভাবনা রয়েছে।


You might also like!