Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Travel

2 years ago

Aryavalli beach:ঘুরে আসি অপূর্ব সুন্দর 'আর্যবল্লি সমুদ্র সৈকত'

Let's visit the beautiful 'Aryavalli beach'
Let's visit the beautiful 'Aryavalli beach'

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ওড়িষ্যায় একাধিক দুর্দান্ত সি-বিচ আছে যেখানে আপনি ঘুরে আসতে পারেন। যাবেন নাকি তারই মধ্যেকার দুর্দান্ত একটি বিচে। চিরাচরিত দীঘা কিংবা পুরী থেকে বেশ অনেকটাই আলাদা সেই জায়গা। ঘন নীল সমুদ্র, সবুজ বনাঞ্চল এবং সোনালী বালুকাবেলা নিয়ে তৈরী একটি দুর্দান্ত জায়গা এই আর্যবল্লি সমুদ্র সৈকত। তাহলে চলুন আজ এই ছবির মতো শহর থেকে আপনাদের বাড়ি বসে ঘুরিয়ে নিয়ে আসি। তাই এবার আমাদের নতুন ডেস্টিনেশন হোক উড়িষ্যার 'আর্যবল্লি সমুদ্র সৈকত'

অবস্থান – 

ওড়িষ্যা রাজ্যের বেরহামপুর থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত আর্যবল্লি সৈকত। ভুবনেশ্বর থেকে ১৪৮ কিলোমিটার দূরে অবস্থিত আর্যপল্লীর। ম্যাপে দেখলে একদম নিচের দিকে পশ্চিমবঙ্গের সীমানার কাছেই আছে এই স্থান।

কি কি দেখবেন –

এটি মূলত একটি শান্ত, নৈসর্গিক, আকর্ষণীয় সি-বিচ।

সোনালি বালির উপর খালি পায়ে হেঁটে সমুদ্রের দিকে এগিয়ে যেতে আপনার এক অন্যরকম ভালো লাগবে।

সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময়গুলি সি বিচের পাশে বসিয়ে কয়েক ঘন্টা কাটিয়ে দিতে পারবেন।

এই জায়গা থেকেই আপনি ১৩ কিমি দূরে গোপাল পুর বিচ ঘুরে আসতে পারেন। সাথেই পোর্টগড় দুর্গ, তারাতারিণী মন্দির, মা বৈরবী মন্দির, চিল্কা হ্রদ এসব জায়গা ঘুরে দেখতে পারবেন।

কিভাবে যাবেন –

 প্রথমে ট্রেনে আপনাকে বেরহামপুর স্টেশনে নামতে হবে। চেন্নাইগামী যে কোনো ট্রেনে উঠলেই সেটা পেয়ে যাবেন। সেখান থেকে ২২ কিলোমিটার পথ গাড়ি বা বাসে যেতে হবে। বিমানে গেলে ভুবনেশ্বর থেকে বেশ অনেকটা পথ। ১৪৮ কিমি যেতে আপনার ৫ ঘন্টার থেকেও বেশি সময় লাগবে।

You might also like!