Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Travel

2 years ago

Sang village:চলে আসুন পূব সিকিমের 'সাং গ্রামে'

Sang village
Sang village

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সিকিমে ভ্রমণের পরিকল্পনা মানেই ট্যুর প্ল্যানারের তালিকায় থাকে, গ্যাংটক, ছাঙ্গু লেক কিংবা গুরুদংমার হ্রদ। এগুলি পর্যটনকেন্দ্র হিসেবে সুপরিচিত। তবে আজকাল বেশিরভাগ মানুষই জনপ্রিয় ট্যুরিস্ট স্পট ছেড়ে তুলনায় নিরিবিলি অফবিট জায়গার খোঁজ করছেন। সুখবরটা হল, সিকিমেও রয়েছে বেশ কিছু অফবিট লোকেশন (offbeat travel), যেখানে প্রকৃতির কোলে শান্ত পরিবেশে কয়েকটা দিন কাটানোর সুযোগ মিলবে। পর্যটকদের ভিড়ভাট্টাও থাকবে না।

‘সাং’ (Sang village) হল তেমনি একটি গ্রাম। পূব সিকিমের (East Sikkim) এই ছোট্ট জনপদটিতে গুটিকয়েক মানুষের বাস। প্রকৃতি এখনও সেখানে শহুরে কৃত্রিম জীবনের ছোঁয়া পায়নি। মেঘে ঢাকা সবুজে ঘেরা অপরূপ এই পাহাড়ি গ্রাম পক্ষীপ্রেমীদের কাছেও ছুটি কাটানোর আদর্শ ঠিকানা হয়ে উঠতে পারে। তার কারণ হল, এই গ্রামে অজস্র প্রজাতির পাখি রয়েছে। তাদের কনকাকলিতে কার্যত মুখরিত হয়ে থাকে সাং।

সাং থেকে রুমটেক মনাস্ট্রি একেবারেই কাছে। রুমটেক মনাস্ট্রি হল সিকিমের সর্ববৃহৎ বৌদ্ধ মঠ। গ্রামের অদূরেই রয়েছে একটি জলাশয়, সেটি দেখতে গেলে খানিক দূর ট্রেক করে যেতে হবে। শুধু পাখি নয়, এই গ্রামের জঙ্গলে দেখা মেলে বিরল রেড পান্ডার।

সাং-এ একদিন কিংবা দুদিন কাটিয়ে সেখান থেকে ঘুরে আসতে পারেন নামচি। সময় লাগে মাত্র দু ঘণ্টা। এই গ্রাম থেকে রাবাংলা মাত্র আড়াই ঘণ্টার রাস্তা। ঘুরে আসতে পারেন পেলিং থেকেও। সেখানে ৪ ঘণ্টাতেই পৌঁছে যাওয়া যায়।

কীভাবে যাবেন

সাং গ্রামে যেতে চাইলে আগে পৌঁছাতে হবে রুমটেক। সেখান থেকে এই গ্রাম অল্পক্ষণের রাস্তা।

কোথায় থাকবেন

একেবারেই অফবিট জায়গা হওয়ায় সাং গ্রামে থাকার জায়গা খুব বেশি নেই। একেবারে হাতেগোনা হোমস্টে রয়েছে। আগে থেকে বুকিং করে যেতে হবে।


You might also like!