Breaking News
 
21 July Shahid Diwas: ২১ জুলাইয়ের ফাইল খুলতেই বিস্ফোরক দাবি! ‘উসকানি ছাড়াই গুলি’, কমিশনের রিপোর্ট পড়লেন শুভেন্দু CJP leaders meet Nadda: নাড্ডার সঙ্গে মুখোমুখি বৈঠক, দাবিদাওয়া নিয়ে আলোচনার আশ্বাস; সংসদ চত্বর থেকে সরানো হল বিক্ষোভকারীদের Sukhendu Sekhar Roy Oath: বাঙালি ঐতিহ্যের বার্তা সংসদে! রাজ্যসভায় বাংলায় শপথ সুখেন্দুশেখর রায়ের Dilip Ghosh: পঞ্চায়েতে বড় নিয়োগ অভিযান, ১১ হাজার পদে চাকরির প্রক্রিয়া শুরু চলতি বছরেই, ঘোষণা মন্ত্রীর Vande Mataram Bill: ‘বন্দে মাতরম’-এর মর্যাদা রক্ষায় বড় পদক্ষেপ! জাতীয় গানের সুরক্ষায় নতুন বিল আনছে কেন্দ্র Sonam Wangchuk: সংসদে যেতে বাধা, পুলিশের কাঁদানে গ্যাস! অভিযানে যোগ দিতে চেয়ে চিঠি সোনম ওয়াংচুকের

 

Life Style News

1 year ago

Skin Care Tips: গোলাপ জল ব্যবহারেই আছে ত্বকের যত্নের চাবিকাঠি, জেনে নিন ব্যবহারের পদ্ধতি!

Skin Care Tips
Skin Care Tips

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ত্বকের যত্নে গোলাপ জলের ব্যবহার বহুকালের। সামান্য কিছু প্রসাধনী আছে, যাদের যে কোনও ত্বকে যে কোনও সমস্যায় ব্যবহার করা যায়৷ তাদের মধ্যে গোলাপজল হল অন্যতম৷ গরমকালে ত্বকের জন্য এর থেকে ভাল বন্ধু বিরল৷ গরমে ত্বকের তেলতেলে ভাব দূর করে গোলাপজল৷ তবে কী করে ব্যবহার করবেন তার উপর নির্ভর করবে এর সর্বোচ্চ উপকারিতা৷ সেরা ফল পেতে রাতে ঘুমোতে যাওয়ার আগে তুলোর বল গোলাপজলে ভিজিয়ে ভাল করে মুখ মুছে নিন। 

বাইরে থেকে ঘরে ফিরে গোলাপজল ব্যবহার করুন টোনার হিসেবে৷ এতে ত্বক টানটান পরিষ্কার থাকে৷ত্বকের ভিতরে ঢুকে একে শীতল পরিষ্কার রাখে গোলাপজল৷ ত্বকে পিএইচ ভারসাম্য বজায় থাকে গোলাপজলের প্রভাবে৷ ফলে ব্রণ, অ্যাকনে ত্বক ফুলে ওঠার সমস্যা থেকে রেহাই পাওয়া যায়৷ ত্বকের প্রতি অ্যান্টি পিগমেন্টেশন উপাদান হিসেবে কাজ করে গোলাপজল৷ পিগমেন্টেশন দূর করতে গোলাপজলের সঙ্গে মিশিয়ে নিতে পারে অ্যালোভেরা জেল৷ সানট্যান দূর করতেও গোলাপজল কার্যকরী৷ রাতে ঘুমোতে যাওয়ার আগে ত্বকে গোলাপজলের স্পর্শে আর্দ্রতা বজায় থাকে৷ নিয়মিত গোলাপজল ব্যবহারে ট্যানিং কমে আসে৷

You might also like!