Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Scooter:পেট্রোল বা ডিজেল নয়, জলেই ছুটবে স্কুটার! জানেন কোন কোম্পানি আনছে?

Scooter  run on water (Symbolic Picture)
Scooter run on water (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- দিনে দিনে বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম। এই পরিস্থিতিতে গাড়ি কেনার কথা ভেবেও দ্রব্যমূল্যের কথা চিন্তা করে পিছিয়ে আসছেন মধ্যবিত্তরা। এবার এই অবস্থায় সাধারণ মানুষের কথা চিন্তা করে প্রকাশ্যে এল এক নতুন স্কুটার। তেলে নয় জলেই চলবে এই গাড়ি।

সম্প্রতি,  Joy e bike সংস্থার তরফে লঞ্চ করা হয়েছে এই নতুন কনসেপ্ট। চলতি বছরে ভারতে হওয়া মোবিলিটি শো তে প্রথম হাইড্রোজেন স্কুটার প্রকাশ্যে আসে। এই গাড়ি মাইলের পর মাইল ছুটবে ডিস্টিল ওয়াটারের ওপর ভর করে। নতুন প্রযুক্তিতে জলের অণুগুলিকে ভেঙে হাইড্রোজেন অণুগুলিকে আলাদা করবে। হাইড্রোজেন অণু আলাদা হলেই তখন তা জ্বালানি হিসেবে ব্যবহার করা সম্ভব হবে।

এছাড়াও, এই স্কুটার চালানোর জন্য কোনো ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন পড়বে না। লাইসেন্স ছাড়াই চালানো যাবে এই স্কুটার। ১ লিটার জলে ১৫০ কিমি ছুটতে পারবে বলে জানা গিয়েছে। প্রতি ঘন্টায় মাইলেজ দেবে ২৫ কিমি। সেই সঙ্গে  এই স্কুটার চালালে পরিবেশ দূষণও হবে না।

তবে এই প্রযুক্তি নিয়ে এখনো কাজ চলছে। এই সংস্থা যে নতুন হাইড্রোজেন স্কুটার এনেছে তা প্রোটোটাইপ মাত্র। উৎপাদন মডেল তৈরি করার পরেই তা বিক্রির জন্য লঞ্চ করা হবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…