Breaking News
 
Amrita Sinha missing case: ৬ মাস ধরে নিখোঁজ মেয়ে! মুখ্যমন্ত্রীর দরবারে কেঁদে ফেললেন বাবা, কী আশ্বাস দিলেন শুভেন্দু? Rejinagar By Election: ‘আগেও বিজেপিই ছিল, এখনও থাকবে’! মনোনয়ন জমা দিয়ে কেন এমন বললেন হুমায়ুনপুত্র? CJI Surya Kant: সুপ্রিম নির্দেশ অমান্য করে ‘আরশোলা’কে নোটিস! ‘এত স্পর্ধা?’ জেলাশাসককে তীব্র ভর্ৎসনা Agnimitra Paul: ‘স্বাস্থ্যের সঙ্গে ছিনিমিনি…’, রেস্তোরাঁর লাইসেন্স সাসপেন্ডের পর বড় পদক্ষেপের আর্জি অগ্নিমিত্রার CM Suvendu Adhikari: ‘সরকারি অনুদান নেব না’! শুভেন্দুর আবেদনে সাড়া, মুখ্যমন্ত্রীর তহবিলে ‘রিটার্ন গিফট’ পুজো উদ্যোক্তাদের Purnadas Baul Suvendu Adhikari: জমি জট নিয়ে শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল! ‘কথায় ওঠবস করব না বলে…’, মমতাকে তোপ ছেলের

 

Life Style News

2 years ago

Natural Hair Conditioner: চটজলদি বাড়িতেই বানিয়ে ফেলুন হেয়ার কন্ডিশনার! কিভাবে জানুন

Quickly make hair conditioner at home! (Symbolic Picture)
Quickly make hair conditioner at home! (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ত্বকের তো যত্ন নেবেন। চুলেরও যত্ন নিন। এর জন্য যে সব সময় বাজার চলতি হেয়ার কন্ডিশনার ব্যবহার করতে হবে তা নয়। আপনার চারপাশে এমন কিছু প্রাকৃতিক তথা ঘরোয়া উপাদান রয়েছে যা দিয়ে সহজেই ন্যাচরাল কন্ডিশনার (Natural Hair Conditioner) তৈরি করে নিতে পারবেন। তাতে যেমন রাসায়নিকের ভয় নেই, তেমনই অতিরিক্ত টাকা খরচ হওয়ার চিন্তাও করতে হবে না।

কলার কন্ডিশনার (Banana Conditioner)

একটি কলার সঙ্গে তিন টেবিল চামচ মধু, তিন টেবিল চামচ দুধ, তিন টেবিল চামচ অলিভ অয়েল এবং একটি ডিম ভালো করে মিশিয়ে নিন একেবারে পেস্টের মতো করে। ১৫ থেকে ৩০ মিনিট চুলে লাগিয়ে রাখবেন তারপর ভালো করে ধুয়ে ফেলবেন। তাহলেই টের পাবেন উপকার।

ভিনিগার ও ডিমের কন্ডিশনার (Vinegar and Egg Conditioner)

দুই কিংবা তিনটে ডিমের সঙ্গে এক টেবিল চামচ ভিনিগার, ২ চা চামচ লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। তার পর তাতে দেড় চা চামচ অলিভ অয়েল, ১ টেবিল চামচ মধু দিয়ে আবার মিশিয়ে নেবেন। মিশ্রণটি ১০ থেকে ১৫ মিনিট চুলে লাগিয়ে রেখে ভালো করে ধুয়ে ফেলতে হবে। এতে চুল তো মসৃণ হয়ই হেয়ার ফলও বন্ধ হয়।

এক টেবিল চামচ নারকেলের তেল নিয়ে তাতে এক টেবিল চামচ মধু, এক টেবিল চামচ লেবুর রস, ২ টেবিল চামচ দই, ১ চা চামচ গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। তার পর শ্যাম্পু করা চুলে দিয়ে ১০-১৫ মিনিট রাখার পর ধুয়ে ফেলবেন। নারকেলের তেল চুলের গোড়া ভালো রাখে।

দইয়ের কন্ডিশনার (Yogurt Conditioner)

বাটিতে একটি ডিম নিয়ে ফেটিয়ে নিন। তাতে ছয় টেবিল চামচ দই মেশান। ১৫ থেকে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দইয়ের প্রোটিন এবং ল্যাকটিক অ্যাসিড চুলের পক্ষে খুব ভালো।

You might also like!