Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

Life Style News

3 years ago

Home Remedy for Puffy Eyes : চোখের তলার ফোলা ভাব অস্বস্তিতে ফেলছে মুক্তি মিলবে ঘরোয়া পদ্ধতিতে

Puffy Eyes home remedy (symbolic picture)
Puffy Eyes home remedy (symbolic picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শ্রদ্ধেয় শ্যামল মিত্রের গানে আমরা শুনেছি " ও গো কাজল নয়না হরিনী..." কিন্তু ব্যস্ত জীবনের নানা চিন্তা ও পরিশ্রমের ফলে নিজের দিকে দেখার ফুরসত মেলে না কারোর-ই, সময় যদি বা মেলে ত্বকের যত্ন করলে ও চোখের আলাদা করে তেমন  যত্ন আমরা কেউ-ই নিই না। সেক্ষেত্রে সৌন্দর্য্যে কিছুটা তো ভাঁটা নিশ্চই পড়ে। 

তবে কেবল অযত্নের জন্যই নয় চোখের তলায় ফোলা ভাব হবার আরো অনেক কারন রয়েছে- 

* পর্যাপ্ত ঘুম না হলে অনেক সময় চোখের নীচে ফুলে যায়

* অতিরিক্ত ক্লান্তি থেকেও অনেক সময় এমন হয়

*  মানসিক চাপ, দুশ্চিন্তা থেকেও অনেক সময় চোখ ফুলে যায়।

* অতিরিক্ত মাত্রায় ধূমপান বা মদ্যপান করলেও চোখ ফুলে যেতে পারে

* খাবারে নুনের পরিমাণ অত্যধিক বেশি হলে চোখ ফুলতে পারে 

চোখের তলার ফোলা ভাব কমানোর জন্য অবশ্যই মেডিকেল চেকাপ করান, তবে কিছু ঘরোয়া উপাচার ও আছে যা দ্বারা ও চোখের এই ফোলা ভাব থেকে  কিছুটা মুক্তি পেতে পারেন। 

* অ্যালোভেরা জেল মালিশ করুন। অ্যালোভেরা রস ফ্রিজে রেখে যদি একটু ঠান্ডা করে লাগাতে পারেন, আরও ভাল ফল পাবেন।

**আলু থেতো করে রস বার করে তুলো দিয়ে লাগিয়ে ১৫ মিনিট চোখ বন্ধ করে শুয়ে থাকুন। তার পর ধুয়ে ফেলুন। চোখের তলায় কালি বা ফোলা ভাব দূর করতে আলুর রস বেশ কার্যকর। 

*** ফ্রিজারে দুটো স্টিলের চামচ রেখে দিন। ঘুম থেকে উঠে মুখ ধুয়ে এই চামচ দুটো চোখের পাতার উপরে চেপে ধরুন। ফোলা ভাবও কমবে আপনি ও খানিক তরতাজা অনুভব  করবেন। 

You might also like!