Breaking News
 
Rath Yatra 2026: ট্রামেই এবার জগন্নাথের রথ! রথযাত্রায় কলকাতায় নজরকাড়া উদ্যোগ ট্রামপ্রেমীদের Samik Bhattacharya: ‘কিছু জেলা যেন বাংলাদেশ’, খুঁটিপুজোর মঞ্চ থেকে রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ শমীকের BJP STRATEGY: মোদির বাড়িতে মধ্যরাতের রুদ্ধদ্বার বৈঠক, উপস্থিত শাহ-সহ শীর্ষ নেতৃত্ব, রাজনৈতিক মহলে জোর জল্পনা Sonam Wangchuk: ১৯তম দিনে সোনম ওয়াংচুকের অনশন, অঙ্গ বিকলের আশঙ্কা; প্রতিদিন স্বাস্থ্য পর্যবেক্ষণের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট Rath Yatra 2026: রথের সকালে মায়াপুরে দিলীপ ঘোষ, গোসেবা ও যজ্ঞের মাঝেই তৃণমূলকে কড়া বার্তা Midnapore Road Accident: রথের সকালেই মর্মান্তিক দুর্ঘটনা, দিঘা যাওয়ার পথে লরির ধাক্কায় মৃত ৪, শোকের ছায়া

 

Life Style News

9 months ago

Lifestyle News: অপরিচ্ছন্ন খাবার টেবিল মানেই অস্বস্তি? জেনে নিন চটজলদি গুছিয়ে রাখার কৌশল!

Messy Dining Table
Messy Dining Table

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাড়ির খাবার টেবিলে নানা রকম জিনিসপত্র সাজিয়ে রাখার দৃশ্য প্রায় সব ঘরেই চেনা। আচারের শিশি, জলের বোতল, থালা, গ্লাস, নুন-গোলমরিচের কৌটো—সব মিলিয়ে টেবিল যেন হয়ে ওঠে কানায় কানায় পরিপূর্ণ। ফলে খাওয়ার সময় প্লেট রাখার মতো একটু ফাঁকা জায়গাও বের করা হয়ে পড়ে কঠিন। এই জটিলতা এড়াতে কীভাবে টেবিল গুছিয়ে রাখবেন, তা জেনে নিন। রইল খাবার টেবিল সাজানোর কিছু সহজ কিন্তু কার্যকর কৌশল।

* প্রথমেই যা করতে পারেন তা হল একঘেয়ে ভাব কাটাতে পালটে ফেলুন খাবার টেবিলের ম্যাট ও কোস্টার। বিশেষ করে উৎসবের দিনগুলতে খাবার টেবিলের ভোল এভাবে পালটে ফেলার চেষ্টা করুন বিশেষভাবে। তাহলে পরিবারের সঙ্গে খেতে বসে একঘেয়ে লাগবে না আপনার সাধের খাবার টেবিল।

* টেবিলকে একটু অন্যভাবে সাজাতে ছোট পাত্রে কোনও ইনডোর প্ল্যান্ট রাখতেই পারেন। এক টুকরো সবুজের ছোঁয়ায় পালটে যাবে একঘেয়ে খাবার টেবিলের ভোল। চাইলে গাছের বদলে সুগন্ধী মোম বা ফুলও রাখতে পারেন।

* টেবিলের মাঝখানে রাখতে পারেন কাঠ বা মাটির তৈরি কোনও শো-পিস বা অল্পস্বল্প ক্রকারি বা কাটলারি সেট। তবে মাথায় রাখবেন টেবিল সাজানোর সময় যেন বেশি জিনিস দিয়ে টেবিল সাজাবেন না। তাতে খুব একটা পরিবরত আসবে না।

খাবার টেবিল সাজানো মানেই যে দামি জিনিস লাগবে, তা কিন্তু নয়। সাধ্য অনুযায়ী এবং নিজের পছন্দ মতো জিনিস দিয়েই সুন্দর করে গুছিয়ে তুলতে পারেন আপনার প্রিয় খাবার টেবিল। এতে শুধু টেবিলটাই নয়, খাওয়ার অভিজ্ঞতাটাও হয়ে উঠবে আরও আনন্দদায়ক ও পরিপূর্ণ।

You might also like!