Breaking News
 
Mamata Banerjee's Party: ‘ফুটবলার’ই এবার নতুন পরিচয়! নীল-সাদা লোগো প্রকাশ করে কর্মীদের কী বার্তা মমতার? Humayun Kabir: ৪ ঘণ্টা জেরা, ফের ২৩ সেপ্টেম্বর তলব! বাবরি-অডিও কাণ্ডে থানা থেকে বেরিয়ে বড় বার্তা হুমায়ুনের Suvendu Meet Ambani: আম্বানির সঙ্গে বৈঠকে মুম্বই যাচ্ছেন মুখ্যমন্ত্রী! বাংলায় বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ CM Suvendu Adhikari: মৎস্যশিল্পে বড় সুখবর বাংলার! ‘প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা’য় ৯ কোটি দিল কেন্দ্র Puja Permission Rules: অনুদানের টাকা যাবে কমিটির অ্যাকাউন্টেই! নয়া নিয়মে জটিলতায় কয়েক হাজার পুজো কমিটি IIT Bombay student suicide: জাতিবিদ্বেষী কটাক্ষের অভিযোগে ছাত্রের আত্মহত্যা! অভিযুক্ত অধ্যাপক সাসপেন্ড, ক্ষমা চাইল বম্বে আইআইটি

 

Life Style News

2 years ago

Cleaning kitchen tips: রান্নাঘরের ক্যাবিনেটটা চিটচিট হলেই পোকামাকড়ের আনাগোনা বাড়বে, পরিষ্কার রাখার সহজ উপায় শিখে নিন!

kitchen cleaning ways
kitchen cleaning ways

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চিমনি চালালেও দেখা যায় রান্নাঘরের ক্যাবিনেটে তেল ছেটানো আর তাছাড়া,নুন-হলুদের হাতে বারংবার ক্যাবিনেটটা খুললে তেলমশলাও লেগে যাবে। রান্নার সময় ধোঁয়া উপরের দিকে ওঠে। এ ধোঁয়ায় ক্যাবিনেটটা নোংরা লাগে বেশি। পরিষ্কার না করলে তাড়াতাড়ি দেখবেন ক্যাবিনেটের গায়ে আঠা দিয়ে লাগানো ময়লা জমে আছে। আপনারা যাঁরা রোজ অফিসে যান হাতে সময় কম পান তাঁদের জন্য তো বটেই আর যাঁরা ক্যাবিনেটের তেলকালি তুলতে হিমশিম খাচ্ছেন রোজ,তাঁরাও জেনে নিন সহজে পরিষ্কার করার উপায় -  


১) রান্না করার পর হালকা গরম-ঠান্ডা মেশানো জলটায় তরল সাবান মিশিয়ে তোয়ালেটা ভিজিয়ে ক্যাবিনেটে মুছে নিন। মাসে অন্তত একবার সাবান জল দিয়ে ক্যাবিনেট পরিষ্কার করলে ভালো।


২) এক কাপ গরম জলে পাঁচটা চামচ ভিনিগার মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। মিশ্রণটি এমনই ভাবে ক্যাবিনেটে ছড়ান পুরোপুরি যাতে না ভিজে যায়। কাঠের তৈরী ক্যাবিনেট হলে এ সহজ উপায়ে পরিষ্কার করা সহজ হবে। স্প্রে করে মিশ্রণটি ছিটিয়ে দেওয়ার ১০-১৫ মিনিট পরে শুকনো কাপড় দিয়ে ভাল করে মুছে নেবেন। 


৩) যদি বেশি সময় ধরে তেলমশলা জমতে জমতে আঠালো হয়ে যায়,তাহলে এক কাপ জলে চারটে চামচ বেকিং সোডা ও একটা চামচ ভিনিগার মেশানো হলে সেটা দিয়ে ক্যাবিনেটের বাইরে-ভিতরে ভালো করে মুছে নিন। 


৪) বহুজনের ক্যাবিনেটে নানারকম নক্সা থাকে আর তার খাঁজে ময়লা আটকে গেলে পরিষ্কার করা খুবই কঠিন! সেক্ষেত্রে দাঁত মাজার ব্রাশে সামান্য বেকিং পাউডারের মিশ্রণ নিয়ে ভালো করে পরিষ্কার করুন। পরে শুকনো কাপড় দিয়ে বাড়তি জল দিয়ে মুছে নেবেন। 


৫) বাজারে অনেক রকম ক্লিনার পাওয়া যায় তবে মনে রাখবেন সবসময়, ক্লিনার একদম ক্যাবিনেটে সরাসরি ছড়াবেন না। হালকা গরম জলে মিশিয়ে তাতে কাপড় ভিজিয়ে তবে ক্যাবিনেট মুছবেন, তাতেই ক্যাবিনেট দীর্ঘ দিনটা ভালো থাকবে। 

You might also like!