Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

Celebrity Scandal:অর্থ পাচারের পর এবার চুরির অভিযোগ! পুলিশের জালে সলমনের ঘনিষ্ঠ ‘বিগ বস’ খ্যাত তারকা

celebrity crime news 2025
celebrity crime news 2025

 

২০২৪ সালে তাঁর নাম উঠে এসেছিল অর্থ পাচারের অভিযোগে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তলব করেছিল তাঁকে, জিজ্ঞাসাবাদের জন্য। অভিযোগ ছিল, এক সংস্থার সঙ্গে গোপনে হাত মিলিয়েই ঘটেছিল আর্থিক কেলেঙ্কারি। যদিও তখন তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ মেলেনি।


তবে এক বছর পর ফের বিতর্কে আবদু রোজ়িক। এবার তাঁর বিরুদ্ধে উঠেছে চুরির অভিযোগ। সূত্রের খবর, শনিবার ভোর ৫টা নাগাদ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে আটক করেছে পুলিশ।


দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক: সলমন খানের অত্যন্ত পছন্দের ‘বিগ বস ১৬’-এর এই প্রাক্তন প্রতিযোগীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ঘটনাটি সম্পর্কে স্থানীয় সংবাদমাধ্যমকে জানানো হয়েছে আবদুর সহকারী দলের তরফে।

খবর ছড়িয়ে পড়তেই জাতীয়, আন্তর্জাতিক স্তরের সংবাদমাধ্যম যোগাযোগের চেষ্টা করে আবদু এবং তাঁর দলের সঙ্গে। অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করতে পারেনি তারা। একই ভাবে বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তাঁর আপ্তসহায়ক এবং বিমানবন্দর কর্তৃপক্ষ। জানা গিয়েছে, তিনি মন্টিনিগ্রো থেকে দুবাইয়ে উড়ে এসেছিলেন।

উল্লেখ্য, আবদু তাজাকিস্তানের বাসিন্দা। তবে তার কাছে সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা রয়েছে। সেই সুবাদে তিনি বেশ কয়েক বছর ধরে দুবাইয়ে বসবাস করছেন।


সলমনের শো ‘বিগ বস ১৬’ তাঁকে ভারতে জনপ্রিয় হওয়ার রাস্তা করে দেয়। ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার পর আবদু ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন। হয়ে ওঠেন ভাইজান-এর কাছের মানুষ। ২০২২-এ তিনি সলমনকে শ্রদ্ধা জানিয়ে ‘ছোটা ভাইজান’ নামে একটি গানও তৈরি করে। এটিই ছিল তাঁর প্রথম হিন্দি গান।

You might also like!