Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

2 months ago

Suvendu Adhikari: দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স', বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Zero tolerance for corruption CM Suvendu Adhikari
Zero tolerance for corruption CM Suvendu Adhikari

 

কলকাতা, ২৪ জুলাই : "আইনের ঊর্ধ্বে কেউ নয়, দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স'..." শুক্রবার সমাজ মাধ্যম ফেসবুকে এমনই বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এদিন সমাজ মাধ্যমে লেখেন, "পশ্চিমবঙ্গ সরকার প্রশাসনের প্রতিটি স্তরে দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে। দুর্নীতি, তোলাবাজি, ক্ষমতার অপব্যবহার বা সাধারণ মানুষকে হয়রানি, কোনও অবস্থাতেই বরদাস্ত করা হবে না। প্রশাসনকে সম্পূর্ণ স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

সম্প্রতি পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টে একটি পণ্যবাহী ট্রাক (নং JH09BA3535) অবৈধভাবে আটকানো, চালককে ঘুষের জন্য চাপ সৃষ্টি এবং রাজ্য সরকার কর্তৃক বিলুপ্ত একটি করের নামে বেআইনিভাবে ₹২২,০০০ দাবি করার অভিযোগ পাওয়া যায়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পরিবহণ দপ্তর দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

রামপুর চেকপোস্টে কর্মরত মোটর ভেহিকেল ইন্সপেক্টর নাজিমুল হক এবং অনুপম বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ সার্ভিসেস (ক্লাসিফিকেশন, কন্ট্রোল অ্যান্ড আপিল) রুলস, ১৯৭১-এর বিধি ৭(১)(ক) অনুযায়ী অবিলম্বে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি পূর্ণাঙ্গ ফৌজদারি তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অ্যান্টি-করাপশন ব্যুরো (ACB)-এর কাছে পাঠানো হয়েছে। অন্যায়ভাবে আটক করা যানবাহন দ্রুত মুক্ত করা এবং পরিবহণ ব্যবসায়ীদের হয়রানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের সকল স্তরের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা; দুর্নীতি, তোলাবাজি, ক্ষমতার অপব্যবহার বা অবৈধ আর্থিক সুবিধা গ্রহণের সঙ্গে জড়িত কোনও ব্যক্তি আইনের ঊর্ধ্বে নন। দোষী প্রমাণিত হলে কঠোর প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকারের অঙ্গীকার; স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা।"

You might also like!