
হাওড়া,৩০ সেপ্টেম্বর: পুজোর শুরুতেই বিপাকে শহরবাসী । শুক্রবার পঞ্চমীর দিন অবরুদ্ধ হাওড়া ব্রিজ। অভিযোগ উঠেছে, সারনা ধর্মের কেন্দ্রীয় স্বীকৃতির দাবিতে ৫টি রাজ্যের আদিবাসীদের কলকাতা অভিযানে কার্যত আটকে দেওয়া হয় রবীন্দ্র সেতু । যার জেরে প্রবল ভিড়ের সৃষ্টি হয় । ভিড়ের চাপে পঞ্চমীর সকালে মিনিট ৪৫ যান চলাচলও বন্ধ হয়ে যায় হাওড়া ব্রিজে । এর ফলে গঙ্গার দু’ পাড়ে কয়েক কিলোমিটার দীর্ঘ বাস, গাড়ির লাইন পড়ে যায় । যানজটে ভয়ঙ্কর অবস্থা হয় হাওড়া ও কলকাতার সংযোগকারী রাস্তাগুলির । আটকে পড়েন হাজার হাজার অফিসযাত্রী ।
