Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

3 months ago

Tribute to Netaji: আমরা সবাই ভারতীয় – এই আমাদের পরিচয়, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের

West Bengal Chief Minister Mamata Banerjee tribute to Netaji
West Bengal Chief Minister Mamata Banerjee tribute to Netaji

 

কলকাতা, ২৩ জানুয়ারি। “যদি আমরা নেতাজিকে প্রকৃত অর্থে সম্মান করতে চাই, তাহলে আমাদের সবার কর্তব্য তাঁর ঐক্য, ভ্রাতৃত্ব, সম্প্রীতির আদর্শকে অনুসরণ করা। বর্ণ, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে আমরা সবাই ভারতীয় – এই আমাদের পরিচয়।” শুক্রবার এক্সবার্তায় এই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী লিখেছেন, “আমাদের সরকার তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একাধিক পদক্ষেপ করেছে। আলিপুর মিউজিয়ামে নেতাজি জেলের যে কুঠুরিতে থাকতেন সেটাকে পুনরুদ্ধার করে জনসাধারণের দেখার জন্য খুলে দেওয়া, নেতাজি সুভাষচন্দ্র বসুর উপর প্রদর্শনী করা, তাঁর লেখা ‘তরুণের স্বপ্ন’ বইটি বিভিন্ন ভাষায় অনুবাদ করা সহ অনেক কিছুই করা হয়েছে ও হচ্ছে। এ প্রসঙ্গে বলি, নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে আমরা 'তরুণের স্বপ্ন' নামে একটি প্রকল্পও চালু করেছি যাতে রাজ্য সরকার সরকারি স্কুলের একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার জন্য মোবাইল/ ট্যাব কেনার জন্য ১০,০০০ টাকা করে দেয়।”

You might also like!