Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

Bhupender Yadav: মোদীর বিকাশের সঙ্গে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার ডাক কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্রর

Bhupender Yadav
Bhupender Yadav

 

কলকাতা, ১০ জুন : “আপনারা জানেন ২১ জুন যোগ দিবস। বাংলার মনীষীরা ভারতের যোগ-এর পুনর্জাগরণে ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন। আমাদের সংকল্প হল আগামী দিনে মোদীর বিকাশের সঙ্গে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া।” মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র সিং যাদব এই মন্তব্য করেন।

কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকারের ১১ বছরের পূর্তি উপলক্ষ্যে কলকাতার একটি পাঁচতারা হোটেলে বিশেষ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “আমি যখনই কলকাতা আসি, আমার খুব আনন্দ হয়। কারণ কলকাতায় এলেই আমার এটা অনুভব হয়। এই ভূমিকে প্রণাম করতে ইচ্ছে করে। কারণ পশ্চিমবঙ্গ আধুনিক ভারতের শিক্ষা, সংস্কার, সাহিত্য, রাষ্ট্রবাদের ভূমি। বাংলার ভূমি রামকৃষ্ণ, বিবেকানন্দ, নেতাজি, শ্যামাপ্রসাদার মত মহাপুরুষের কর্মভূমি। স্বাধীনতার আগে বাংলা ছিল দেশের জন্য প্রেরণা। বাংলার সাহিত্য ও শিল্প বরাবরই এগিয়ে ছিল। স্বাধীনতার পরেও সত্যজিৎ রায়ের মত বড় পরিচালক এসেছেন। আজও আমাদের দেশের জাতীয় সঙ্গীত এবং স্তোত্র এর জন্ম বাংলায়।

নিউ আলিপুরদুয়ার, ডেডিকেটেড ফ্রেট করিডোর, সিটি গ্যাস সিস্টেম, রাস্তা, পরিবহন, সব ক্ষেত্রে উন্নতি হয়েছে। বাংলার বিকাশের জন্য একটি রূপরেখা তৈরি করেছেন মোদীজি। সেই রূপরেখাকে বাস্তবায়িত করার জন্য রাজ্য সরকারকে সদর্থক ভূমিকা নিতে হবে। শুধু সংকীর্ণ রাজনীতি, মহিলাদের উপর অত্যাচার, কুশাসন এগুলি করলে চলবে না। ১১ বছরে প্রমাণিত হয়েছে ‘মোদি হ্যায় তো মুমকিন হয়’। সুশাসনের ক্ষেত্রে জন বিশ্বাস বিলের মত বিল এনেছে। ১১ বছরে প্রশাসনের দুর্দশা থেকে সুশাসনে বদলে দিয়েছি। মোদীর শাসনকালে দেশ দারিদ্র্যমুক্ত হয়েছে। আপনারা দেখেছেন এমস, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে তৈরি করা হয়েছে। আমি যখন আশির দশকে আসতাম, মেট্রো দেখতাম। এখন মেট্রোর সম্প্রসারণ হচ্ছে না।


You might also like!