Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

Abhishek Banerjee: বিদেশ মন্ত্রকের বৈঠকে থাকতে পারছেন না, অভিষেক জানালেন কিছু কাজ আছে

Abhishek Banerjee returned to kolkata on tuesday
Abhishek Banerjee returned to kolkata on tuesday

 

কলকাতা, ৪ জুন : বুধবারই, কূটনৈতিক সফরে যাওয়া সাংসদদের সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্যদের বৈঠকে ডেকেছেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। কিন্তু কিছু পূর্বনির্ধারিত কাজ থাকায় ওই বৈঠকে যোগ দিতে পারবেন না তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে, ওই বৈঠকে না থাকলেও নিজের মতামত বিদেশ মন্ত্রককে লিখিতভাবে জানিয়ে দিবেন তিনি। মঙ্গলবার মধ্যরাতেই কলকাতা পৌঁছন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে প্রতিনিধিদলের সদস্যদের বৈঠক হওয়ার কথা থাকলেও সেই বৈঠকে তিনি উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়েছেন। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে অভিষেক বলেন, "আমরা ৫টি দেশ সফর করেছি। আলোচনা হয়েছে। বিদেশ মন্ত্রক আগামীকাল একটি বৈঠক ডেকেছে। আমি সেখানে থাকতে পারব না। কালীগঞ্জ উপনির্বাচন আছে এবং আমার কিছু কাজ বাকি আছে। আমি বিদেশ মন্ত্রককে বিষয়টি জানিয়েছি। আমি আমার বক্তব্য সম্পর্কে লিখিতভাবে বিদেশ মন্ত্রককে অবহিত করব।"


You might also like!