Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

Md Salim: বিজেপি-তৃণমূলকে এক বন্ধনীতে রেখে তোপ সেলিমের

Md Salim
Md Salim

 

কলকাতা, ৩ এপ্রিল : এসএসসি-র ২০১৬ সালের শিক্ষক নিয়োগ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায় সামনে আসার পর বিজেপি-তৃণমূলকে এক বন্ধনীতে রেখে তোপ দাগলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। মাদুরাইয়ে দলের পার্টি কংগ্রেসের মধ্যেই ফেসবুক লাইভে এসেছেন সেলিম। বিজেপি-তৃণমূলকে এক বন্ধনীতে রেখে তিনি বলেন, "বিজেপি বলবে, স্বচ্ছ নিয়োগ করব। তাতো নয়। অন্য রাজ্যেও হয়েছে। মধ্যপ্রদেশে সবার প্রথম এই দুর্নীতি হয়েছে। ওখানে আরএসএসের কাছ থেকে তৃণমূল দুর্নীতির পাঠ নিয়েছে। ফলে তৃণমূল আর বিজেপি মুদ্রার ওপিঠ ওপিঠ।” সেলিম বলেন, "দুর্নীতিগ্রস্ত মানুষ ক্ষমতায় থাকলে কখনও স্বচ্ছ নিয়োগ হতে পারে না। তাই মূল বিষয় থেকে নজর ঘোরাতে এরা মন্দির মসজিদের রাজনীতি করছে। রাম মন্দির নিয়ে মানুষকে মাতিয়ে রাখতে চাইছে। এটা মানুষকে বুঝতে হবে।" প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে আদালতের রায় সামনে আসতেই হাহাকার নেমে এসেছে চাকরিহারা ২৫ হাজার ৭৫৩ জন এবং তাঁদের পরিবারের মধ্যে (পরিবার ধরে সংখ্যাটা প্রায় ১ লাখ)।


You might also like!