Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

World Environment Day 2025: পরিবেশ দিবসে এ বারের থিম— ‘বিশ্বজুড়ে একযোগে প্লাস্টিক দূষণ রোধ’

World Environment Day 2025
World Environment Day 2025

 

কলকাতা, ৫ জুন : বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস। এ বারের থিম— বিশ্বজুড়ে একযোগে প্লাস্টিক দূষণ রোধ। ‘ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম’ (ইউএনইপি) বিশ্বজুড়ে প্লাস্টিক দূষণের জন্য দু’টি বড় কারণকে চিহ্নিত করেছে। প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াইটা আসলে এতদিন এমন ভাবেই চলেছে বলে মত পরিবেশ বিশেষজ্ঞদের। তাঁরা বলছেন, প্রথমেই স্বীকার করে নিতে হবে যে প্লাস্টিক বা প্লাস্টিকের ব্যবহার কোনওটাই বন্ধ করা যাবে না। তা মেনেই চেষ্টা করতে হবে প্লাস্টিকের নিয়ন্ত্রণ, স্বল্পস্থায়ী প্লাস্টিকের ব্যবহারে রাশ এবং প্লাস্টিকের পুনর্ব্যবহার। প্রথমত, প্লাস্টিক অপব্যবহার রোধের চেষ্টা এবং দ্বিতীয়ত প্লাস্টিক পুনর্ব্যবহার না করা। প্লাস্টিক অব্যবস্থাপনার দিক থেকে সারা বিশ্বে তালিকার উপরের দিকেই আছে ভারতের নাম। আবার প্লাস্টিক ব্যবস্থাপনায় উপরের দিকে থাকলেও আমেরিকা-কানাডায় প্লাস্টিকের সিংহ ভাগ মাটিতে মিশছে। সব মিলিয়ে বিশ্বজুড়ে প্লাস্টিক সঙ্কট ক্রমবর্ধমান। তাই এ বার বিশ্ব পরিবেশ দিবসের থিম একযোগে লড়াইয়ের।

You might also like!