Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

kolkata

2 years ago

Weather Forecast: রেমাল সরলেও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা বঙ্গে!

There is a chance of rain in Bangal!
There is a chance of rain in Bangal!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রবিবার ঘূর্ণিঝড়ের অশনি চক্র দেখেছে গোটা বাংলা। সোমে বিকেল অবধি চলেছে বৃষ্টি। তবে বিকেলের পড়ে সেভাবে ঝড় বৃষ্টির দেখা মেলেনি। বরং ক্রমশ অনুকূল হয়েছে আবহাওয়া। এমতাবস্থায় হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলে আবহাওয়ার উন্নতির কথা। 

সোমবার রাতেই প্রবল ঘূর্ণিঝড় থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে রেমাল। ক্রমেই এখন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর দিয়ে উত্তর এবং উত্তর- পূর্ব দিয়ে এগিয়ে চলেছে সেটি। রেমাল যেহেতু এখন অনেকটাই দূরে সরে গিয়েছে তাই আজ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বর্ষণের সম্ভাবনা (Rain Forecast) নেই। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ঝড়বৃষ্টি হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সকল জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গত দু’দিনের মতো ভারী বর্ষণ নয়, আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে কোথাও কোনও সতর্কতা জারি করা হয়নি। আগামী শনিবার অবধি দক্ষিণের সকল জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

You might also like!