Breaking News
 
WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু Union Education Minister Dharmendra Pradhan : নিট কেলেঙ্কারিতে বড় স্বীকারোক্তি, ‘শিক্ষা মাফিয়া’দের দৌরাত্ম্যের কথা মানলেন শিক্ষামন্ত্রী Suvendu Adhikari: ‘মন্ত্রীদের চিঠি লিখলে জবাব পাবেন, আমরা পেতাম না’, পুরনো সরকারের বিরুদ্ধে বিধানসভায় তোপ শুভেন্দুর Rathin Bose : রথীন্দ্র বোস হলেন স্পিকার, স্বচ্ছতার বার্তা দিয়ে বিধানসভা লাইভের ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

kolkata

10 months ago

Tax Guide:প্রকাশিত হল নারায়ণ জৈনের "হাউ টু হ্যান্ডেল ইনকাম ট্যাক্স প্রবলেমস" বইয়ের ৩৪–তম সংস্করণ

The 34th edition of Narayan Jain's book "
The 34th edition of Narayan Jain's book "

 

কলকাতা, ২৭ জুন : প্রকাশিত হল "হাউ টু হ্যান্ডেল ইনকাম ট্যাক্স প্রবলেমস" শীর্ষক বইয়ের ৩৪–তম সংস্করণ। প্রখ্যাত কর–আইন বিশেষজ্ঞ নারায়ণ জৈন এবং আয়কর বিশেষজ্ঞ দিলীপ লয়ালকা বইটি যুগ্মভাবে লিখেছেন। বৃহস্পতিবার আয়কর ভবনের মাল্টিপারপাস হলে বইটি প্রকাশ পায়।বইটি প্রকাশ করেন নীরজ কুমার (পশ্চিমবঙ্গ ও সিকিমের প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট কর বিশেষজ্ঞ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণ জৈন ও দিলীপ লয়ালকা।

নারায়ণ জৈন তাঁর বক্তব্যে জানান যে, আয়কর আইন এবং সেই পদ্ধতিতে ঘন ঘন সংশোধন যথেষ্ট সমস্যা তৈরি করে করদাতাদের। এই বইটিতে করদাতাদের বহু সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করা হয়েছে। কর সংক্রান্ত সমস্যার সেইসব সমাধানের সংখ্যা প্রায় ৫ হাজার বলে দাবি লেখকের। বইটির সহ-লেখক দিলীপ লয়ালকা বলেন, ভালভাবে করদানের ব্যবস্থা ও কর–সংস্কৃতি প্রচারের উপর জোর দেওয়া হয়েছে বইতে।

বই প্রকাশ অনুষ্ঠানে আসা বিশিষ্ট কর বিশেষজ্ঞরা বলেন, বইটি ট্যাক্স সংক্রান্ত জটিল বিষয়গুলিকে সহজভাবে বুঝতে সাহায্য করবে।বিশেষভাবে বইটির FAQ বিন্যাসটি কর সংক্রান্ত প্রশ্নের সুনির্দিষ্ট সমাধান দেয়, যা সত্যিই প্রশংসনীয়।উল্লেখ্য, বইটির প্রকাশক বি সি পাবলিকেশন এন্ড বুক কর্পোরেশন।


You might also like!