Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

kolkata

1 year ago

North Bengal rain alert:দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, উত্তরবঙ্গে চলবে বৃষ্টি-দুর্যোগ

North Bengal rain alert
North Bengal rain alert

 

কলকাতা, ৩ আগস্ট: বৃষ্টি থামতেই ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এমতাবস্থায় আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাবে। সেই সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। ঘূর্ণাবর্তের দাপটে উত্তরবঙ্গে চলবে বৃষ্টির দুর্যোগ। রবিবাসরীয় সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি বেশি।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরে সরে গিয়েছে ঘূর্ণাবর্ত। তাই ভারীর বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। পাহাড়ি জেলাগুলিতে রয়েছে উচ্চ সতর্কতা। মৌসুমি অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও চলবে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা সে ভাবে নেই। দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি ক্রমেই বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি প্রত্যাশিত।


You might also like!