Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

2 months ago

Madan Mitra: কালীঘাট তৃণমূলে ভাঙনের সুর, এবার পদ ছাড়লেন মদন মিত্র, তীব্র আক্রমণ অভিষেককে

TMC senior leader Madan Mitra joins the rebel camp led by Ritabrata Banerjee
TMC senior leader Madan Mitra joins the rebel camp led by Ritabrata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সব জল্পনার অবসান ঘটিয়ে কালীঘাট তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি করলেন মদন মিত্রও। বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে তিনি কালীঘাট তৃণমূলের দেওয়া সমস্ত পদ থেকে ইস্তফা দেন। পদত্যাগের পর দলের বর্তমান পরিস্থিতি নিয়ে সরব হন মদন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়েই প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, তাঁর কারণেই তৃণমূল আজ এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। দলের সাংগঠনিক দুর্বলতা ও বর্তমান সংকটের জন্য অভিষেককেই দায়ী করেন তিনি। 

ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, চন্দ্রিমা ভট্টাচার্যের পর এবার মমতার হাত ছাড়লেন মদন মিত্রও। ২১ জুলাই নিয়ে টানাপোড়েনের মধ্যেই এদিন বিধানসভায় গিয়ে তৃণমূলের বিদ্রোহী শিবিরে নাম লেখান তিনি। তাঁকে দলের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন মমতা। কালীঘাট তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য ছিলেন তিনি। তাঁকে রাজ্য সাধারণ সম্পাদকও করা হয়েছিল। কিন্তু এদিন সব পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন কামারহাটির বিধায়ক। আজ নিজে গাড়ি চালিয়ে বিধানসভায় আসেন তিনি। তারপর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, আখরুজ্জামানদের সঙ্গে বৈঠক করেন। ঋতব্রতর পাশে বসেই তিনি মমতাকে ছাড়ার কথা ঘোষণা করেন। তিনি জানান, একজনের জন্যই দলের এই অবস্থা হয়েছে। তাঁর নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর জন্যই ধ্বংস হয়েছে দল।  

রাজ্যে পালাবদলের পর তাসের ঘরের মতো ভেঙে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের লড়াইয়ের ফসল তৃণমূল। এর নেপথ্যে যদি মূল দুজনের নাম করা হয়, তাঁরা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। মঙ্গলবার দুপুরে স্ত্রী ও পুত্রদের ইডি তলবের পর রাতেই সন্দীপন সাহার তালতলার বাড়িতে হাজির হন মদন। প্রায় ২ ঘণ্টা সন্দীপনের বাবা অর্থাৎ এন্টালির প্রাক্তন তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহার সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর থেকেই মদনের শিবির বদল নিয়ে জল্পনা তৈরি হয়। আর আজ দুপুরেই বিধানসভায় গিয়ে ঋতব্রত তৃণমূলে যোগ দিলেন তিনি।

এদিন ঋতব্রতর পাশে বসে তিনি বলেন, “তৃণমূলে ছিলাম। তৃণমূলেই রইলাম। শুধু এক ঘর থেকে আর এক ঘরে এলাম। দল একজনের জন্য নয়, সবার জন্য। একজনের জন্য দলের এই অবস্থা। তাঁর নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের জন্য গোটা দল ধ্বংস হয়েছে। দলের নৌকাডুবি হয়েছে।”   

You might also like!