Breaking News
 
CM Suvendu Adhikari Janatar Darbar: ছয় মাসের শিশুর প্রাণ বাঁচাতে ১৭ কোটি টাকার জিন থেরাপি, অসহায় মা-বাবার আর্জি শুনে পাশে থাকার আশ্বাস শুভেন্দুর SIR Row : ‘জ্ঞানেশ কুমার পুতুল’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরব খাড়গে, পাঁচ দফা দাবি কংগ্রেসের CM Suvendu Adhikari: সাইকেল প্রকল্পে বড় বদল, ‘সবুজসাথী’ আউট ‘সারথি’ ইন! পাশাপাশি মমতাকে নিশানা শুভেন্দুর ‘সীমান্ত সন্ত্রাস নিয়ে উদ্বেগ বুঝতে হবে’, নিউ ইয়র্কে আমেরিকাকে কড়া বার্তা জয়শঙ্করের Krishak Bandhu: কৃষকবন্ধুর তালিকা নিয়ে দুশ্চিন্তা? যোগ্য উপভোক্তাদের জন্য বড় আশ্বাস কৃষিমন্ত্রীর CM Suvendu Adhikari: মাতঙ্গিনী হাজরার মৃত্যুদিনে শ্রদ্ধা শুভেন্দুর, ‘আগে কোনও মুখ্যমন্ত্রী আসেননি’ মন্তব্য ঘিরে চর্চা

 

kolkata

1 year ago

Weather forecast:বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

Weather forecast
Weather forecast

 

কলকাতা, ২৫ সেপ্টেম্বর : হাওয়া অফিস জানিয়েছে, মায়ানমার উপকূল এবং সংলগ্ন বঙ্গোপসাগরের উপর আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এটি ধীরে ধীরে পশ্চিম দিকে সরবে। এর প্রভাবেই বৃহস্পতিবার থেকে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। পশ্চিম দিকে সরতে সরতে এটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে। দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে শুক্রবার থেকে সক্রিয় থাকবে নিম্নচাপ। তা শনিবারের মধ্যে দক্ষিণ ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। এর প্রভাবে শনিবার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টি।

বৃহস্পতিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। শনিবার দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া-সহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এছাড়া, বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।


You might also like!