Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

2 months ago

Weather Update: লাল সতর্কতা উত্তরবঙ্গে, বিক্ষিপ্ত বৃষ্টিরই পূর্বাভাস দক্ষিণে

Weather Update
Weather Update

 

কলকাতা, ১৮ জুলাই : আগামী কয়েক দিন উত্তরবঙ্গে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। লাল সতর্কতা জারি করা হয়েছে কোনও কোনও জেলায়। সঙ্গে দক্ষিণবঙ্গেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তরবঙ্গে সপ্তাহান্তে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গেও। কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি হবে না। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি।

রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। লাল সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। এ ছাড়া, দার্জিলিং, কোচবিহার, কালিম্পঙে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলবে আগামী বুধবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদে সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায়।

You might also like!