Breaking News
 
Kolkata Police Commissioner Ajay Kumar Nanda :কেন্দ্রীয় বাহিনী না কি রাজ্য পুলিশ—ভোটের ময়দানে শেষ কথা কে? খোলসা করলেন নতুন সিপি Mamata Banerjee: ‘বাংলার অস্মিতা রক্ষার লড়াই’, প্রার্থী ঘোষণার আগে বিজেপিকে জিরো গোল দেওয়ার হুঁশিয়ারি মমতার TMC Candidate List: বিজেপির ১৪৪-এর জবাবে মমতার ২৯১! হাই-ভোল্টেজ লড়াইয়ের আগে প্রার্থী তালিকায় বড় সারপ্রাইজ তৃণমূলের Darjeeling: বিজেপিকে রুখতে পাহাড়ে ‘মোর্চা’র হাত ধরল ঘাসফুল! বিধানসভা ভোটের আগে পাহাড়ের রাজনীতিতে নতুন মোড় West Bengal Assembly Election:শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে ‘ওয়ান টু ওয়ান’ নজরদারি! বাংলার প্রতিটি আসনে আলাদা চোখ রাখছে নির্বাচন ভবন Assembly Election 2026: বিধানসভা নির্বাচনের আগে পুলিশ প্রশাসনে বড় রদবদল,কমিশনের পদক্ষেপে রাজ্য প্রশাসনে চাঞ্চল্য

 

kolkata

3 years ago

Public interest litigation high court : পুজো অনুদানের বিরুদ্ধে হাই কোর্টে জনস্বার্থ মামলা

Public interest litigation high court against puja donation
Public interest litigation high court against puja donation

 

কলকাতা, ২৪ আগস্ট : এবার রাজ্যের পুজো কমিটিগুলিকে আর্থিক অনুদানের সিদ্ধান্তে জনস্বার্থ মামলা। গোটা রাজ্যের পুজো কমিটিগুলিকে আর্থিক অনুদানের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। সেই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ জানিয়ে জনস্বার্থ মামলা হল কলকাতা হাইকোর্টে।

মামলা দায়েরের অনুমতি চেয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়। আবেদনকারীর দাবি, রাজ্য সরকারের এই সিদ্ধান্তে প্রায় ৩০০ কোটি টাকার বেশি খরচ হবে রাজকোষ থেকে। পাশাপাশি মামলার দ্রুত শুনানির আবেদন করা হয়। মামলা দায়েরের অনুমতি দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

রাজ্যের ৪৩ হাজার দুর্গাপুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্তে বিতর্ক শুরু হয়েছে। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা। আবেদনকারী পক্ষের তরফে বুধবার মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে হাই কোর্টে।

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ৪৩ হাজার দুর্গাপুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে সরকারি অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। তার আগের দু’বছর পুজো কমিটিগুলিকে রাজ্যের দেওয়া অনুদানের অঙ্ক ছিল ৫০ হাজার। এবার মুখ্যমন্ত্রী জানান, ৬০ হাজার টাকা অনুদানের পাশাপাশি পুজো কমিটিগুলি বিদ্যুৎ বিলেও পাবে ছাড়। সিইএসই এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদকে পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ বিলে ৬০ শতাংশ ছাড় দেওয়ার অনুরোধও জানান তিনি। প্রসঙ্গত, বিজেপি-সহ বিরোধী দলগুলি মুখ্যমন্ত্রীর ওই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে ইতিমধ্যেই।


You might also like!