Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

kolkata

1 year ago

Ghatal Master Plan: ব্যঙ্গচিত্র দিয়ে তৃণমূলের ঘাটাল মাষ্টার প্ল্যানের ঘোষণাকে আক্রমণ বিজেপি-পন্থী গোষ্ঠীর

A fictional caricature of the Ghatal Master Plan
A fictional caricature of the Ghatal Master Plan

 

কলকাতা, ২৩ জুন : আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সে কল্পিত ব্যঙ্গচিত্র দিয়ে তৃণমূলের ঘাটাল মাষ্টার প্ল্যানের ঘোষণাকে আক্রমণ করল বিজেপি-পন্থী একটি গোষ্ঠী। ছবিতে দেখা যাচ্ছে জল থইথই গ্রামে স্পিডবোটে চড়ে এসেছেন দেব। তাঁর কাছে এসে বুকজলে দাঁড়িয়ে হাত জোর করে পাঁচ গ্রামবাসী বলছেন, “সব তো শেষ হয়ে গেল দেবদা, বাড়িঘর ডুবে গেল, গরুগুলো ভেসে গেল। কবে হবে ঘাটাল মাষ্টার প্ল্যান?” বোটে বসে দেব বলছেন, “আপনারা বাংলা সিনেমার পাশে দাঁড়ান। আগামী সপ্তাহে আমার নতুন সিনেমা আসছে।” বেলা ১টা পর্যন্ত এই পোস্টে লাইক, মন্তব্য ও শেয়ার হয়েছে যথাক্রমে ৫৭৩, ৬০ ও ৬৬।

পার্থসারথী সাহা লিখেছেন, “যুবরাজের কথা মত তো ডিসেম্বর ২০২৪ এ কাজ শেষ হয়ে গেছে, আমরা কেউই টের পাই নি।” স্বপন আচার্য লিখেছেন, “1300, 1400, 1500 কোটি বলেছিল সেই চোরটা, কিন্তু ঠিক কত কোটি খরচ হলো, তার গ্যারান্টি মানুষ পেলো না।” দীপেন বিশ্বাস লিখেছেন, “দেব ‘দুয়ারে ঘাটাল’ নামে একটা ফিল্ম বানালে হাউসফুল হবে?” সমরজিৎ পাল লিখেছেন, “সামুদ্রিক মাছ চাষের প্ল্যান করা হোক। দেশেরও উন্নয়ন হবে। দেব পিসি ভাইপোদের ও উন্নয়ন হবে।” মানসী দত্ত লিখেছেন, “অভিনেতা অভিনেত্রী রা যতোদিন রাজনীতিতে জড়িয়ে থাকবে সে যেই হোক তাদের মুভি কেউ দেখবো না। এদের নেতা হোলে মানায় না অভিনেতাতেই ভালো লাগে।”

তপন দে লিখেছেন, “গত লোকসভা নির্বাচনের সময় তৃনমূল প্রার্থী দেব অধিকারী গলা ফাটিয়ে ঘাটাল বাসির সামনে প্রতিজ্ঞা করে ছিলেন ২০২৫ সালের মধ্যে ঘাটাল মাষ্টার প্ল্যান সফলতার সাথে শেষ করা হবে। আমি দেব অধিকারী কথা দিয়ে যাচ্ছি। আপনারা ঘাটালবাসি সেই ফুটেজগুলি দেখার দেখার একটু চেষ্টা করুন সব বুঝে যাবেন।” প্রতিক্রিয়ায় দেবের সমর্থকও আছেন। জাকির হোসেন লিখেছেন, “ঘাটাল এর মানুষ আবার বিজেপি নয় টিএমসি-কে জেতাবে”। স্বপন কুমার রায় লিখেছেন, “বাংলার শত্রু এই কেন্দ্রীয় সরকার যতদিন থাকবে ততদিন হওয়া খুবই কঠিন।” সঞ্জীব বিশ্বাস লিখেছেন, “যত দায় কি টিএমসির, না আর কোন দলের?”

You might also like!