Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

Dilip Ghosh Marriage: “রাজনীতি চলবে আগের মতোই”, বিয়ের সকালে মন্তব্য দিলীপের

Dilip Ghosh political statement in wedding day
Dilip Ghosh political statement in wedding day

 

কলকাতা, ১৮ এপ্রিল : সংসারী হলে কি দলের কাজে ভাঁটা পড়বে? বিয়ের সকালে এই প্রশ্নের উত্তরে চটজলদি মন্তব্য করলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। জবাবে তিনি জানান, “একেবারেই তেমনটা হবে না। রাজনীতি চলবে আগের মতোই”।  সঙ্গে তিনি বলেন, “এখন শুধু জীবনে একটা নতুন অধ্যায় যোগ হল। স্ত্রীও বিজেপিরই নেত্রী, ফলত সমস্যা হওয়ার কোনও কারণই নেই।” তিনি বলেন, “এ জীবনে সব করেছি, শুধু একটা কাজই বাকি ছিল। মা বরাবর বিয়ের জন্য বলতেন। মায়ের কথাতেই অবশেষে সিদ্ধান্ত নিলাম।” শুক্রবার সন্ধেয় নিউটাউনে নিজের বাসভবনে চারহাত এক হবে দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের। বৃহস্পতিবারই বিয়ের কথা স্বীকার করে নিয়েছিলেন রিঙ্কুদেবী।

You might also like!